Daniel 2:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার পূর্বপুরুষদের আল্লাহ্‌, আমি তোমার শুকরিয়া ও প্রশংসা করি, তুমি আমাকে জ্ঞান ও সামর্থ দিয়েছ, আমরা তোমার কাছে যা চেয়েছিলাম, তা আমাকে এখন জানালে; তুমি বাদশাহ্‌র স্বপ্ন আমাদেরকে জানালে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার পূর্বপুরুষের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি; তুমি আমায় জ্ঞান ও শক্তি দিয়েছ, আমরা তোমার কাছে যা জানতে চেয়েছিলাম তা তুমি আমার কাছে প্রকাশ করেছ, তুমি আমাদের কাছে রাজার সেই স্বপ্নের রহস্য প্রকাশ করেছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি, তুমি আমাকে জ্ঞাত ও সামর্থ্য দিয়াছ, আমরা তোমার কাছে যাহা চাহিয়াছিলাম, তাহা আমাকে এখন জানাইলে; তুমি রাজার স্বপ্ন আমাদিগকে জানাইলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি, তুমি আমাকে জ্ঞান ও সামর্থ দিয়াছ, আমরা তোমার কাছে যাহা চাহিয়াছিলাম, তাহা আমাকে এখন জানাইলে; তুমি রাজার স্বপ্ন আমাদিগকে জানাইলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার পূর্বপুরুষদের ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাকে জ্ঞান ও ক্ষমতা দিয়েছ; আমরা তোমার কাছে যা জানতে চেয়েছিলাম তা তুমি আমাকে জানিয়েছ; রাজার স্বপ্নের বিষয় তুমি আমাদের জানিয়েছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার পূর্বপুরুষদের আল্লাহ্‌, আমি তোমাকে শুকরিয়া জানাই, তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাকে জ্ঞান ও ক্ষমতা দিয়েছ; আমরা তোমার কাছে যা জানতে চেয়েছিলাম তা তুমি আমাকে জানিয়েছ; বাদশাহ্‌র স্বপ্নের বিষয় তুমি আমাদের জানিয়েছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার পিতৃপিতামহের ঈশ্বর,সসম্ভ্রমে করি তোমার গুণকীর্তন।আমাকে দিয়েছ তুমি জ্ঞানের গরিমা,দিয়েছ আমাদের প্রার্থনার উত্তর,রাজস্বপ্নের রহস্য তুমি করেছ উন্মোচন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার পিতৃপুরুষের ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই ও তোমার প্রশংসা করি| তুমি আমাকে জ্ঞান ও ক্ষমতা দিয়েছো| আমি তোমার কাছে যা জানতে চেয়েছি তা তুমি আমার কাছে প্রকাশ করেছ| তুমি আমাদের রাজার স্বপ্নের কথা বলেছ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার পূর্বপুরুষদের ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিই ও তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাকে জ্ঞান ও ক্ষমতা দিয়েছ। আমি তোমার কাছে যে বিষয়ের জন্য প্রার্থনা করেছিলাম তা আমাকে তুমি আমাকে জানিয়েছ; তুমি আমাদেরকে সেই বিষয়ে জানিয়েছ যা রাজাকে চিন্তিত করেছিল।”