Daniel 2:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুতরাং দানিয়াল সেই অরিয়োকের কাছে গেলেন, যাঁকে বাদশাহ্‌ ব্যাবিলনের বিদ্বান লোকদেরকে হত্যা করতে নিযুক্ত করেছিলেন; তিনি গিয়ে তাঁকে এরকম বললেন, আপনি ব্যাবিলনের বিদ্বান লোকদেরকে হত্যা করবেন না; বাদশাহ্‌র কাছে আমাকে নিয়ে চলুন; আমি বাদশাহ্‌কে স্বপ্নের তাৎপর্য জানাবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দানিয়েল অরিয়োকের কাছে গেলেন, যাকে রাজা ব্যাবিলনের সব জ্ঞানীদের হত্যা করার জন্য নিযুক্ত করেছিলেন। দানিয়েল তাকে বললেন, “ব্যাবিলনের সব জ্ঞানীদের হত্যা করবেন না। আমাকে মহারাজের কাছে নিয়ে চলুন, আমি তার স্বপ্নের মানে ব্যাখ্যা করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ দানিয়েল সেই অরিয়োকের নিকটে প্রবেশ করিলেন, যাঁহাকে রাজা বাবিলের বিদ্বান্‌ লোকদিগকে বধ করিতে নিযুক্ত করিয়াছিলেন; তিনি গিয়া তাঁহাকে এইরূপ কহিলেন, আপনি বাবিলের বিদ্বান্‌ লোকদিগকে বধ করিবেন না; রাজার নিকটে আমাকে লইয়া চলুন; আমি রাজাকে তাৎপর্য্য জ্ঞাত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ দানিয়েল সেই অরিয়োকের নিকটে প্রবেশ করিলেন, যাঁহাকে রাজা বাবিলের বিদ্বান লোকদিগকে বধ করিতে নিযুক্ত করিয়াছিলেন; তিনি গিয়া তাঁহাকে এইরূপ কহিলেন, আপনি বাবিলের বিদ্বান লোকদিগকে বধ করিবেন না; রাজার নিকটে আমাকে লইয়া চলুন; আমি রাজাকে তাৎপর্য জ্ঞাত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে দানিয়েল অরিয়োকের কাছে গেলেন। রাজা অরিয়োককেই তাঁর পরামর্শদাতাদের মেরে ফেলবার জন্য নিযুক্ত করেছিলেন। দানিয়েল অরিয়োককে বললেন, “রাজার পরামর্শদাতাদের মেরে ফেলবেন না। আমাকে রাজার কাছে নিয়ে চলুন; আমি রাজার স্বপ্নের অর্থ বলব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে দানিয়াল অরিয়োকের কাছে গেলেন। বাদশাহ্‌ অরিয়োককেই তাঁর পরামর্শদাতাদের হত্যা করবার জন্য নিযুক্ত করেছিলেন। দানিয়াল অরিয়োককে বললেন, “বাদশাহ্‌র পরামর্শদাতাদের হত্যা করবেন না। আমাকে বাদশাহ্‌র কাছে নিয়ে চলুন; আমি বাদশাহ্‌র স্বপ্নের অর্থ বলব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনের সমস্ত পণ্ডিতদের মৃত্যুদণ্ড সম্পাদনের ভার ছিল অরিয়োকের উপর। দানিয়েল ছুটে গেলেন তাঁর কাছে। বললেনঃ ওদের এখনই বধ করবেন না। আমাকে রাজার কাছে নিয়ে চলুন। আমি তাঁকে তাঁর স্বপ্নের অর্থ বুঝিয়ে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দানিয়েল অরিয়োকের কাছে গিয়ে বললেন, “বাবিলের জ্ঞানী মানুষদের হত্যা করবেন না| আমাকে রাজার কাছে নিয়ে চলুন| আমি রাজাকে তাঁর স্বপ্ন ও এর অর্থ কি ব্যাখ্যা করে বলব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সমস্ত বিষয় নিয়ে দানিয়েল অরিয়োকের কাছে গেলেন, যাকে রাজা ব্যাবিলনের সমস্ত জ্ঞানী লোকদের হত্যা করতে নিযুক্ত করেছিলেন। তিনি গিয়ে তাঁকে বললেন, “ব্যাবিলনের সমস্ত জ্ঞানী লোকদের হত্যা করবেন না। আমাকে রাজার কাছে নিয়ে চলুন এবং আমি রাজাকে তাঁর স্বপ্নের অর্থ বলব।”