Daniel 2:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন অরিয়োক তাড়াতাড়ি দানিয়ালকে বাদশাহ্র কাছে নিয়ে গেলেন, আর বাদশাহ্কে এই কথা বললেন, নির্বাসিত ইহুদীদের মধ্যে এই এক ব্যক্তিকে পেলাম; ইনি বাদশাহ্কে তাঁর স্বপ্নের তাৎপর্য জানাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অরিয়োক তখনই দানিয়েলকে রাজার কাছে নিয়ে গেলেন এবং বললেন, “মহারাজ, যিহূদার বন্দিদের মধ্যে এমন একজনকে খুঁজে পেয়েছি যে আপনার স্বপ্নের মানে বলে দিতে পারবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অরিয়োক সত্বর দানিয়েলকে রাজার নিকটে লইয়া গেলেন, আর রাজাকে এই কথা কহিলেন, নির্ব্বাসিত যিহূদীদের মধ্যে এই এক ব্যক্তিকে পাইলাম; ইনি মহারাজকে তাৎপর্য্য জ্ঞাত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অরিয়োক সত্বর দানিয়েলকে রাজার নিকটে লইয়া গেলেন, আর রাজাকে এই কথা কহিলেন, নির্বাসিত যিহূদীদের মধ্যে এই এক ব্যক্তিকে পাইলাম; ইনি মহারাজকে তাৎপর্য জ্ঞাত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অরিয়োক তখনই দানিয়েলকে রাজার কাছে নিয়ে গিয়ে বললেন, “যিহূদার বন্দীদের মধ্যে আমি এমন একজন লোককে পেয়েছি যে মহারাজের স্বপ্নের অর্থ বলে দিতে পারবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অরিয়োক তখনই দানিয়ালকে বাদশাহ্র কাছে নিয়ে গিয়ে বললেন, “এহুদার বন্দীদের মধ্যে আমি এমন একজন লোককে পেয়েছি যে মহারাজের স্বপ্নের অর্থ বলে দিতে পারবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অরিয়োক তৎক্ষনাৎ দানিয়েলকে সম্রাট নেবুকাডনেজারের সম্মুখে উপস্থিত করলেন। বললেন, হে রাজন্, ইহুদি বন্দীদের মধ্যে থেকে একজনকে খুঁজে পেয়েছি যে আপনার স্বপ্নের অর্থ বলে দিতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অরিয়োক সঙ্গে সঙ্গে দানিয়েলকে রাজার কাছে নিয়ে গেলেন| অরিয়োক রাজাকে বললেন, “আমি যিহূদার নির্বাসিতদের মধ্যে এমন একজনকে খুঁজে পেয়েছি যে রাজার স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে সক্ষম হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অরিয়োক তাড়াতাড়ি করে দানিয়েলকে রাজার কাছে নিয়ে গিয়ে বললেন, “আমি যিহূদার বন্দীদের মধ্যে এমন একজন লোককে খুঁজে পেয়েছি যে মহারাজের স্বপ্নের অর্থ প্রকাশ করবে।”