Daniel 2:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দানিয়াল বাদশাহ্‌র সাক্ষাতে জবাবে বললেন, বাদশাহ্‌ যে নিগূঢ় কথা জিজ্ঞাসা করেছেন, তা বিদ্বান বা গণক বা মন্ত্রবেত্তা বা জ্যোতির্বেত্তারা বাদশাহ্‌কে জানাতে পারে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দানিয়েল উত্তরে বললেন, “কোনো জ্ঞানী, মায়াবী, মন্ত্রবেত্তা বা গনকের পক্ষে আপনার স্বপ্নের রহস্য ব্যাখ্যা করা সম্ভব নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দানিয়েল রাজার সাক্ষাতে উত্তর করিয়া কহিলেন, মহারাজ যে নিগূঢ় কথা জিজ্ঞাসা করিয়াছেন, তাহা বিদ্বান্‌ কি গণক কি মন্ত্রবেত্তা কি জ্যোতির্ব্বেত্তারা মহারাজকে জানাইতে পারে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দানিয়েল রাজার সাক্ষাতে উত্তর করিয়া কহিলেন, মহারাজ যে নিগূঢ় কথা জিজ্ঞাসা করিয়াছেন, তাহা বিদ্বান কি গণক কি মন্ত্রবেত্তা কি জ্যোতির্বেত্তারা মহারাজকে জানাইতে পারে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে দানিয়েল বললেন, “মহারাজ যে অজানা বিষয়ের কথা জিজ্ঞাসা করেছেন তা কোন গুণিন, ভূতের ওঝা, যাদুকর কিম্বা গণক বলতে পারবেন না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে দানিয়াল বললেন, “মহারাজ যে অজানা বিষয়ের কথা জিজ্ঞাসা করেছেন তা কোন গুণিন, ভূতের ওঝা, জাদুকর কিংবা গণক বলতে পারবেন না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তরে দানিয়েল বললেনঃ মহারাজ, এ ক্ষমতা কারও নেই। কোন পণ্ডিত, জাদুকর, গণৎকার বা জ্যোতিষী কারও পক্ষেই আপনি যা জানতে চান তা বলা সম্ভব নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দানিয়েল উত্তর দিলেন, “রাজা নবূখদনিৎ‌সর, আপনি যে গুপ্ত জিনিষগুলির কথা জানতে চেয়েছেন তা কোন জ্ঞানী, কোন যাদুবিদ বা কোন জ্যোতিষীর পক্ষে বলা সম্ভব নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দানিয়েল রাজাকে উত্তর দিয়ে বললেন, যে গুপ্ত বিষয়ে মহারাজ দাবি করেছেন তা কোন জ্ঞানী ব্যক্তি, বা যারা মৃতদের সঙ্গে কথা বলে, বা যাদুকর কিম্বা জ্যোতিষীও বলতে পারবে না।