Daniel 2:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বাদশাহ্, আপনি বাদশাহ্দের বাদশাহ্, বেহেশতের আল্লাহ্ আপনাকে রাজ্য, ক্ষমতা, পরাক্রম ও মহিমা দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহারাজ, আপনি রাজাদের রাজা। স্বর্গের ঈশ্বর আপনাকে আধিপত্য, শক্তি, প্রতাপ ও মহিমা দিয়েছেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মহারাজ, আপনি রাজাধিরাজ, স্বর্গের ঈশ্বর আপনাকে রাজ্য, ক্ষমতা, পরাক্রম ও মহিমা দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মহারাজ, আপনি রাজাধিরাজ, স্বর্গের ঈশ্বর আপনাকে রাজ্য, ক্ষমতা, পরাক্রম ও মহিমা দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মহারাজ, আপনি রাজাদের রাজা। স্বর্গের ঈশ্বর আপনাকে রাজ্য, ক্ষমতা, শক্তি ও সম্মান দান করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মহারাজ, আপনি বাদশাহ্দের বাদশাহ্। বেহেশতের আল্লাহ্ আপনাকে রাজ্য, ক্ষমতা, শক্তি ও সম্মান দান করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে রাজন! রাজরাজেশ্বর আপনি। জগদীশ্বর প্রভু আপনাকে সম্রাটের আসনে বসিয়েছেন। ক্ষমতা, সম্মান ও প্রতিপত্তির চরম শিখরে এনেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহারাজ, আপনি হলেন সমস্ত রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ| ঈশ্বর আপনাকে রাজত্ব, পরাক্রম, শক্তি ও মহিমা দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহারাজ, আপনি রাজাদের রাজা যাঁকে স্বর্গের ঈশ্বর রাজ্য, ক্ষমতা, শক্তি এবং সম্মান দান করেছেন।