Daniel 2:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন কল্দীয়েরা অরামীয় ভাষায় বাদশাহ্কে বললো, বাদশাহ্! চিরজীবী হোন; আপনার এই গোলামদেরকে স্বপ্নটি বলুন, আমরা তাৎপর্য জানাবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জ্যোতিষীগণ রাজাকে অরামীয় ভাষায় উত্তর দিলেন, “মহারাজ দীর্ঘজীবী হোন। আপনার দাসদের বলুন আপনি কী স্বপ্ন দেখেছেন, আমরা তার মানে ব্যাখ্যা করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন কল্দীয়েরা রাজাকে বলিল,— অরামীয় ভাষা —মহারাজ! চিরজীবী হউন; আপনার এই দাসদিগকে স্বপ্নটী বলুন, আমরা তাৎপর্য্য জানাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন কল্দীয়েরা অরামীয় ভাষায় রাজাকে বলিল, মহারাজ! চিরজীবী হউন; আপনার এই দাসদিগকে স্বপ্নটি বলুন, আমরা তাৎপর্য জানাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন জ্যোতিষীরা উত্তরে অরামীয় ভাষায় রাজাকে বলল, “হে মহারাজ, আপনি চিরকাল বেঁচে থাকুন। আপনি স্বপ্নটা আপনার দাসদের বলুন, আমরা তার অর্থ বলে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন জ্যোতিষীরা জবাবে আরামীয় ভাষায় বাদশাহ্কে বলল, “হে মহারাজ, আপনি চিরকাল বেঁচে থাকুন। আপনি স্বপ্নটা আপনার গোলামদের বলুন, আমরা তার অর্থ বলে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা অরামীয় ভাষায় উত্তর দিলেনঃ মহারাজ চিরজীবী হোন। আপনি কি স্বপ্ন দেখেছেন বলুন, আমরা আপনার স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন কলদীয়রা অরামীয় ভাষায় রাজাকে বলল, “মহারাজ দীর্ঘজীবি হন! আমরা আপনার অনুগত| আপনি অনুগ্রহ করে আপনার স্বপ্নের কথা বলুন যাতে আমরা তার ব্যাখ্যা করতে পারি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই জ্ঞানী লোকেরা অরামীয় ভাষায় রাজাকে বলল, “মহারাজ, আপনি চিরকাল বেঁচে থাকুন। স্বপ্নটা আপনার দাসদের কাছে বলুন এবং আমরা তার অর্থ প্রকাশ করব।”