Daniel 2:46 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ বখতে-নাসার উবুড় হয়ে দানিয়ালকে সেজ্‌দা করলেন এবং তাঁর উদ্দেশে নৈবেদ্য ও সুগন্ধি দ্রব্য উৎসর্গ করতে হুকুম দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর রাজা নেবুখাদনেজার উপুড় হয়ে দানিয়েলকে প্রণাম ও আরাধনা করলেন এবং তার উদ্দেশ্যে নৈবেদ্য ও সুগন্ধিদ্রব্য উৎসর্গ করতে আদেশ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা নবূখদ্‌নিৎসর উপুড় হইয়া দানিয়েলকে প্রণাম করিলেন, এবং তাঁহার উদ্দেশে নৈবেদ্য ও সুগন্ধি দ্রব্য উৎসর্গ করিতে আজ্ঞা দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা নবূখদ্‌নিৎসর উবুড় হইয়া দানিয়েলকে প্রণাম করিলেন, এবং তাঁহার উদ্দেশে নৈবেদ্য ও সুগন্ধি দ্রব্য উৎসর্গ করিতে আজ্ঞা দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা নবূখদ্‌নিৎসর দানিয়েলের সামনে উবুড় হয়ে পড়ে তাঁকে প্রণাম করলেন এবং তাঁর সামনে শস্য উৎসর্গ করতে ও ধূপ জ্বালাতে হুকুম দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্‌ বখতে-নাসার দানিয়ালের সামনে উবুড় হয়ে পড়ে তাঁকে সম্মান দেখালেন এবং তাঁর সামনে শস্য কোরবানী করতে ও ধূপ জ্বালাতে হুকুম দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্রাট নেবুকাডনেজার ভূমিষ্ঠ হয়ে দানিয়েলকে প্রণাম করলেন ও দানিয়েলের কাছে হোমবলি ও নৈবেদ্য নিবেদন করতে আদেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন নবূখদনিৎ‌সর মাথা নীচু করে দানিয়েলের সামনে নতজানু হলেন এবং দানিয়েলকে সম্মান জানাবার জন্য সুগন্ধি নৈবেদ্য উৎসর্গ করতে আদেশ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা নবূখদনিৎসর দানিয়েলের সামনে উপুড় হয়ে পড়লেন এবং তাঁকে সম্মান দিলেন এবং তিনি আদেশ দিলেন যেন তাঁর উদ্দেশ্যে উপহার ও ধূপ উৎসর্গ করা হয়।