Daniel 2:47 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ দানিয়ালকে বললেন, সত্যিই তোমাদের আল্লাহ্‌ দেবতাদের আল্লাহ্‌, বাদশাহ্‌দের প্রভু ও নিগূঢ়তত্ত্ব প্রকাশক, কেননা তুমি এই নিগূঢ়তত্ত্বের বিষয় প্রকাশ করতে সমর্থ হয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা দানিয়েলকে বললেন, “তোমার ঈশ্বর সব দেবতাগনের ঊর্ধ্বে শ্রেষ্ঠ ঈশ্বর ও রাজাদের ঊর্ধ্বে প্রভু এবং রহস্য প্রকাশকারী, কারণ তুমি এই রহস্য প্রকাশ করতে সক্ষম হয়েছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা দানিয়েলকে কহিলেন, সত্যই তোমাদের ঈশ্বর দেবগণের ঈশ্বর, রাজাদের প্রভু ও নিগূঢ়তত্ত্বপ্রকাশক, কেননা তুমি এই নিগূঢ়তত্ত্বের বিষয় প্রকাশ করিতে সমর্থ হইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা দানিয়েলকে কহিলেন, সত্যই তোমাদের ঈশ্বর দেবগণের ঈশ্বর, রাজাদের প্রভু ও নিগূঢ়তত্ত্ব প্রকাশক, কেননা তুমি এই নিগূঢ়তত্ত্বের বিষয় প্রকাশ করিতে সমর্থ হইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা দানিয়েলকে বললেন, “আপনাদের ঈশ্বর সত্যিই দেবতাদের ঈশ্বর ও রাজাদের প্রভু। আমি বুঝতে পারলাম তিনি গুপ্ত বিষয় প্রকাশ করেন, কারণ আপনি এই গুপ্ত বিষয়টা প্রকাশ করতে পেরেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ দানিয়ালকে বললেন, “আপনাদের আল্লাহ্‌ সত্যিই দেবতাদের আল্লাহ্‌ ও বাদশাহ্‌দের মালিক। আমি বুঝতে পারলাম তিনি গোপন বিষয় প্রকাশ করেন, কারণ আপনি এই গোপন বিষয়টা প্রকাশ করতে পেরেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা বললেন, আপনার দেবতা শ্রেষ্ঠ দেবতা, রাজগণের প্রভু তিনি। রহস্যের অন্ধকারে লুকানো বিষয় তিনি প্রকাশ করেন। আমি একথা বলছি কারণ আপনি নিগূঢ় রহস্য উদ্ঘাটন করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাজা দানিয়েলকে বললেন, “আমি নিশ্চিত যে তুমি এবং তোমার বন্ধুদের সর্বশ্রেষ্ঠ ঈশ্বর হলেন সব চেয়ে পরাক্রমী| এবং তিনি সব রাজার প্রভু| মানুষ যা জানতে পারে না ঈশ্বর তা বলে দেন| আমি জানি এটা সত্য কারণ তুমি আমাকে এই গুপ্ত বিষয় প্রকাশ করতে সক্ষম হয়েছো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা দানিয়েলকে বললেন, “সত্যিই তোমার ঈশ্বর দেবতাদের ঈশ্বর এবং রাজাদের প্রভু এবং তিনি সেই যিনি গুপ্ত বিষয়গুলি প্রকাশ করেন, কারণ তুমিই এই গুপ্ত বিষয়টা প্রকাশ করতে পেরেছ।”