Daniel 2:48 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ দানিয়ালকে মহান করলেন, তাঁকে অনেক বহুমূল্য উপহার দিলেন এবং তাঁকে ব্যাবিলনের সমস্ত প্রদেশের কর্তা ও ব্যাবিলনের সমস্ত বিদ্বান লোকের প্রধান অধিপতি নিযুক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজা দানিয়েলকে উচ্চপদে প্রতিষ্ঠিত করলেন এবং অনেক মূল্যবান উপহার দিলেন। রাজা তাকে ব্যাবিলন প্রদেশের শাসক করলেন এবং সব জ্ঞানী লোকেদের প্রধান হিসেবে নিযুক্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা দানিয়েলকে মহান্‌ করিলেন, তাঁহাকে অনেক বহুমূল্য উপহার দিলেন, এবং তাঁহাকে বাবিলের সমস্ত প্রদেশের কর্ত্তা ও বাবিলস্থ সমুদয় বিদ্বান্‌ লোকের প্রধান অধিপতি করিয়া নিযুক্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা দানিয়েলকে মহান করিলেন, তাঁহাকে অনেক বহুমূল্য উপহার দিলেন, এবং তাঁহাকে বাবিলের সমস্ত প্রদেশের কর্তা ও বাবিলস্থ সমুদয় বিদ্বান লোকের প্রধান অধিপতি করিয়া নিযুক্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর দানিয়েলকে রাজা একটা উঁচু পদ দিলেন এবং অনেক ভাল ভাল উপহার দিলেন। তিনি তাঁকে গোটা বাবিল প্রদেশের প্রধান পরিচালক হিসাবে নিযুক্ত করলেন এবং তাঁর সমস্ত পরামর্শদাতাদের ভার তাঁর উপরে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর দানিয়ালকে বাদশাহ্‌ একটা উঁচু পদ দিলেন এবং অনেক ভাল ভাল উপহার দিলেন। তিনি তাঁকে গোটা ব্যাবিলন প্রদেশের প্রধান পরিচালক হিসাবে নিযুক্ত করলেন এবং তাঁর সমস্ত পরামর্শদাতাদের ভার তাঁর উপরে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দানিয়েলকে রাজা উচ্চপদে প্রতিষ্ঠিত করলেন, মূল্যবান উপহার দিয়ে পুরস্কৃত করলেন এবং তাঁর হাতে তুলে দিলেন ব্যাবিলন প্রদেশের কর্তৃত্বভার। রাজ উপদেষ্টাদের প্রধান হিসাবে তিনি তাঁকে নিযুক্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাজা দানিয়েলকে সম্মানিত করলেন এবং তাঁকে প্রচুর বহুমূল্য উপহার দিলেন| নবূখদনিৎ‌সর তাঁকে সমগ্র বাবিল প্রদেশের শাসনকর্তা হিসেবে নিয়োগ করলেন| তাঁকে বাবিলের সমস্ত জ্ঞানী মানুষের অধিপতি করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর রাজা দানিয়েলকে এক উচ্চ সম্মান দিলেন এবং তাঁকে অনেক সুন্দর সুন্দর উপহার দিলেন। তিনি তাঁকে সমস্ত ব্যাবিলন রাজ্যর উপরে শাসনকর্ত্তা হিসাবে নিযুক্ত করলেন। দানিয়েল সমস্ত জ্ঞানী লোকদের উপরে প্রধান রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন।