Daniel 2:49 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দানিয়াল বাদশাহ্র কাছে নিবেদন করলে বাদশাহ্ শদ্রক, মৈশক ও অবেদ-নগোকে ব্যাবিলন প্রদেশের রাজকার্যে নিযুক্ত করলেন; কিন্তু দানিয়াল রাজদ্বারে থাকতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, দানিয়েলের অনুরোধে রাজা শদ্রক, মৈশক ও অবেদনগোকে ব্যাবিলনের বিভিন্ন প্রদেশের প্রশাসক নিযুক্ত করলেন, যদিও দানিয়েল রাজসভাতেই রইলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দানিয়েল রাজার নিকটে নিবেদন করিলে রাজা শদ্রক, মৈশক, ও অবেদ-নগোকে বাবিল প্রদেশের রাজকার্য্যে নিযুক্ত করিলেন; কিন্তু দানিয়েল রাজদ্বারে থাকিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দানিয়েল রাজার নিকটে নিবেদন করিলে রাজা শদ্রক, মৈশক, ও অবেদ-নগোকে বাবিল প্রদেশের রাজকার্যে নিযুক্ত করিলেন; কিন্তু দানিয়েল রাজদ্বারে থাকিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া দানিয়েলের অনুরোধে শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে রাজা বাবিল প্রদেশের রাজকর্মচারী হিসাবে নিযুক্ত করলেন। দানিয়েল নিজে রাজদরবারে রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া দানিয়ালের অনুরোধে শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে বাদশাহ্ ব্যাবিলন প্রদেশের রাজকর্মচারী হিসাবে নিযুক্ত করলেন। দানিয়াল নিজে রাজ-দরবারে রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দানিয়েলের পরামর্শে রাজা শদ্রক, মৈশক ও অবেদনগোকে ব্যাবিলন প্রদেশের বিভিন্ন বিভাগের কর্তা হিসাবে নিযুক্ত করলেন। কিন্তু দানিয়েলের স্থান হল একেবারে রাজ সভাতেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দানিয়েল রাজাকে বললেন শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে প্রদেশের শাসনকার্যে নিয়োগ করতে এবং দানিয়েল যেমন চেয়েছিলেন রাজা তাই করলেন| এবং দানিয়েল নিজে রাজার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাজদ্বারে থাকলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দানিয়েল রাজার কাছে অনুরোধ করলেন এবং রাজা শদ্রক, মৈশক ও অবেদনগোকে ব্যাবিলন রাজ্যর উপরে পরিচালক হিসাবে নিযুক্ত করলেন। কিন্তু দানিয়েল রাজবাড়িতে থাকলেন।