Daniel 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা পুনর্বার জবাবে বললো, বাদশাহ্, আপনার গোলামদেরকে স্বপ্নটি বলুন, আমরা তার তাৎপর্য জানাবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আবার বললেন, “মহারাজ, আপনি শুধু স্বপ্নটি বলুন, আমরা তার মানে বলে দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা পুনর্ব্বার উত্তর করিয়া বলিল, মহারাজ, আপনার দাসদিগকে স্বপ্নটী বলুন, আমরা তাৎপর্য্য জানাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা পুনর্বার উত্তর করিয়া বলিল, মহারাজ, আপনার দাসদিগকে স্বপ্নটি বলুন, আমরা তাৎপর্য জানাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা আবার বলল, “মহারাজ যেন তাঁর দাসদের কাছে স্বপ্নটা বলেন, আমরা তার অর্থ বলব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা আবার বলল, “মহারাজ যেন তাঁর গোলামদের কাছে স্বপ্নটা বলেন, আমরা তার অর্থ বলব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা বললেলনঃ মহারাজ, আমাদের শুধু বলুন আপনি কি স্বপ্ন দেখেছেন। আমরা তার অর্থ বলে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সেই জ্ঞানী ব্যক্তিরা রাজাকে অনুরোধ করল তাঁর স্বপ্নের কথা আর একবার বলতে যাতে তারা সেটা ব্যাখ্যা করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আবার তার উত্তর দিয়ে বলল, “মহারাজ যেন তাঁর দাসদের কাছে স্বপ্নটা বলেন এবং আমরা আপনাকে তার অর্থ বলব।”