Daniel 2:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ জবাবে বললেন, আমি নিশ্চয় জানলাম, আমার আদেশবাক্য বের হয়েছে দেখে তোমরা কাল বিলম্ব করতে চাইছো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজা উত্তর দিলেন, “আমি নিশ্চিত যে তোমরা বেশি সময় নেবার চেষ্টা করছ, কারণ তোমরা বুঝেছ যে আমি এটি দৃঢ়ভাবে স্থির করেছি:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা উত্তর করিয়া কহিলেন, আমি নিশ্চয় জানিলাম, আমার আদেশবাক্য বাহির হইয়াছে দেখিয়া তোমরা কাল বিলম্ব করিতে চাহিতেছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা উত্তর করিয়া কহিলেন, আমি নিশ্চয় জানিলাম, আমার আদেশবাক্য বাহির হইয়াছে দেখিয়া তোমরা কাল বিলম্ব করিতে চাহিতেছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা বললেন, “আমি নিশ্চয় করে জানি যে, তোমরা দেরি করবার চেষ্টা করছ, কারণ তোমরা বুঝতে পেরেছ যে, এই বিষয়ে আমার মন স্থির আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্ বললেন, “আমি নিশ্চয় করে জানি যে, তোমরা দেরি করবার চেষ্টা করছ, কারণ তোমরা বুঝতে পেরেছ যে, এই বিষয়ে আমার মন স্থির আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কথা শুনে রাজা রেগে গিয়ে বললেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন নবূখদনিৎসর বললেন, “তোমরা জানো যে আমার কথাই আদেশ এবং আমি জানি যে তোমরা আরো সময় লাভ করতে চাইছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা উত্তর দিয়ে বললেন, “আমি নিশ্চয়ই জানি যে, এই বিষয়ে আমার আদেশ কঠিন বলে তোমরা দেরি করবার চেষ্টা করছ।