Daniel 3:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ বখতে-নাসার একটি সোনার মূর্তি তৈরি করলেন, তা উচ্চতায় ষাট হাত ও চওড়ায় ছয় হাত, তা তিনি ব্যাবিলন প্রদেশের দূরা উপত্যকায় স্থাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা নেবুখাদনেজার 27 মিটার উঁচু এবং 2.7 মিটার চওড়া একটি সোনার মূর্তি তৈরি করলেন এবং ব্যাবিলন প্রদেশের দূরা সমভূমিতে স্থাপন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা নবূখদ্নিৎসর এক স্বর্ণময় প্রতিমা নির্ম্মাণ করিলেন, তাহা ষষ্টি হস্ত উচ্চ ও ছয় হস্ত স্থূল, তাহা তিনি বাবিল প্রদেশের দূরা সমস্থলীতে স্থাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা নবূখদ্নিৎসর এক স্বর্ণময় প্রতিমা নির্মাণ করিলেন, তাহা ষাট হস্ত উচ্চ ও ছয় হস্ত স্থূল, তাহা তিনি বাবিল প্রদেশের দূরা সমস্থলীতে স্থাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা নবূখদ্নিৎসর ষাট হাত উঁচু ও ছয় হাত মোটা একটা সোনার মূর্তি তৈরী করে বাবিল প্রদেশের দূরা সমভূমিতে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ বখতে-নাসার ষাট হাত উঁচু ও ছয় হাত মোটা একটা সোনার মূর্তি তৈরী করে ব্যাবিলন প্রদেশের দূরা সমভূমিতে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্রাট নেবুকাডনেজারের আদেশে একটি সোনার মূর্তি গড়া হল। মূর্তিটি উচ্চতায় ষাট হাত, চওড়ায় ছয় হাত । রাজা মূর্তিটিকে ব্যাবিলন প্রদেশের দূরে সমভূমিতে স্থাপন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা নবূখদনিৎসর একটি সোনার মূর্ত্তি তৈরী করলেন| মূর্ত্তিটি ছিল 60 হাত উঁচু এবং 6 হাত চওড়া| তারপর তিনি সেই মূর্ত্তিটি বাবিল প্রদেশে দূরা সমতলের ওপর স্থাপন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা নবূখদনিৎসর ষাট হাত উঁচু ও ছয় হাত চওড়া একটা সোনার মূর্ত্তি তৈরী করলেন। তিনি সেটিকে ব্যাবিলন দেশের দূরা সমভূমিতে রাখলেন।