Daniel 3:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বাদশাহ্, আপনি এই হুকুম করেছেন, ‘যে কেউ শিঙ্গা, বাঁশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সমস্ত রকম যন্ত্রের বাজনার শব্দ শুনবে, সে উবুড় হয়ে ঐ সোনার মূর্তিকে সেজ্দা করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহারাজ, আপনি আদেশ জারি করেছেন, যে কেউ শিঙ্গা, বাঁশি, সেতার, সুরবাহার, বীণা, সানাই ও সর্বপ্রকার যন্ত্রের বাজনা শুনবে সে এই সোনার মূর্তিকে উপুড় হয়ে আরাধনা করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে রাজন্, আপনি এই আজ্ঞা করিয়াছেন, ‘যে কেহ শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্ব্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবে, সে উপুড় হইয়া ঐ স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে রাজন্, আপনি এই আজ্ঞা করিয়াছেন, ‘যে কেহ শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবে, সে উবুড় হইয়া ঐ স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি একটা আদেশ দিয়েছেন যে, লোকেরা যখন শিংগা, বাঁশী, সুরবাহার, ছোট ও বড় বীণা, বড় বাঁশী ও অন্যান্য সব রকম বাজনার শব্দ শুনবে তখন তাদের উবুড় হয়ে পড়ে সোনার মূর্তিকে প্রণাম করতে হবে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি একটা হুকুম দিয়েছেন যে, লোকেরা যখন শিংগা, বাঁশী, সুরবাহার, ছোট ও বড় বীণা, বড় বাঁশী ও অন্যান্য সব রকম বাজনার শব্দ শুনবে তখন তাদের উবুড় হয়ে পড়ে সোনার মূর্তিকে সেজদা করতে হবে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহারাজ হুকুম জারী করেছিলেন যে, যে মুহূর্তে সব বাদ্যযন্ত্র বেজে উঠবে সেই মুহূর্তে সকলে ভূমিষ্ঠ হয়ে সোনার মূর্তিটিকে প্রণাম করবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহারাজ আপনি আদেশ করেছিলেন যে শিঙা, বাঁশি, বীণা ও অন্যান্য বাদ্যযন্ত্রের বাদন শোনা মাত্র সকলকে মাথা নত করে সোনার মূর্ত্তিটির পূজা করতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহারাজ, আপনি একটা আদেশ দিয়েছেন যে, প্রত্যেক লোক যখন সিঙ্গা, বাঁশী, তারের বাদ্যযন্ত্র, বীণা এবং বড় বাঁশী ও অন্যান্য সমস্ত রকমের বাজনার শব্দ শুনবে তখন অবশ্যই উপুড় হয়ে পড়ে সোনার মুর্ত্তিকে প্রণাম করবে;