Daniel 3:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তি উবুড় হয়ে সেজ্দা না করবে, সে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর কেউ যদি উপুড় হয়ে আরাধনা না করে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কোন ব্যক্তি উপুড় হইয়া প্রণাম না করিবে, সে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কোন ব্যক্তি উবুড় হইয়া প্রণাম না করিবে, সে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে উবুড় হয়ে পড়ে প্রণাম করবে না তাকে জ্বলন্ত চুল্লীতে ফেলে দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে উবুড় হয়ে পড়ে সেজদা করবে না তাকে জ্বলন্ত চুল্লীতে ফেলে দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যদি কেউ এইভাবে মূর্তিটির পূজা না করে, তবে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আরো বলেছিলেন যে যদি কেউ এই মূর্ত্তির পূজা না করে তাহলে তাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ উপুড় হয়ে পড়ে প্রণাম এবং উপাসনা না করবে তাকে জ্বলন্ত চুল্লীতে ফেলে দেওয়া হবে।