Daniel 3:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাবিলন প্রদেশের রাজকর্মে আপনার নিযুক্ত শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো নামে কয়েক জন ইহুদী আছে; হে বাদশাহ্‌, সেই ব্যক্তিরা আপনাকে মান্য করে নি; তারা আপনার দেবতাদের সেবা করে না এবং আপনি যে সোনার মূর্তি স্থাপন করেছেন, তাকেও সেজ্‌দা করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মহারাজ, আপনি কয়েকজন ইহুদিকে ব্যাবিলনের রাজকাজে নিযুক্ত করেছেন যাদের নাম শদ্রক, মৈশক ও অবেদনগো, যারা আপনাকে গ্রাহ্য করে না। তারা আপনার দেবতাদের সেবা করে না, এমনকি আপনার স্থাপিত সোনার মূর্তিরও আরাধনা করে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাবিল প্রদেশের রাজকর্ম্মে আপনার নিযুক্ত কয়েক জন যিহূদী আছে, শদ্রক, মৈশক, ও অবেদ-নগো; হে রাজন্‌, সেই ব্যক্তিরা আপনাকে মানে নাই; তাহারা আপনার দেবগণের সেবা করে না, এবং আপনি যে স্বর্ণময় প্রতিমা স্থাপন করিয়াছেন, তাহাকেও প্রণাম করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাবিল প্রদেশের রাজকর্মে আপনার নিযুক্ত কয়েক জন যিহূদী আছে, শদ্রক, মৈশক, ও অবেদ্‌-নগো; হে রাজন্‌, সেই ব্যক্তিরা আপনাকে মান্য করে নাই; তাহারা আপনার দেবগণের সেবা করে না, এবং আপনি যে স্বর্ণময় প্রতিমা স্থাপন করিয়াছেন, তাহাকেও প্রণাম করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মহারাজ, এমন কয়েকজন যিহূদী আছে যাদের আপনি বাবিল প্রদেশের রাজ-কাজে নিযুক্ত করেছেন; তারা হল শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো। তারা আপনার আদেশে কান দেয় নি। তারা আপনার দেবতাদের সেবা করে না এবং আপনি যে সোনার মূর্তি স্থাপন করেছেন তাঁকেও প্রণাম করে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মহারাজ, এমন কয়েকজন ইহুদী আছে যাদের আপনি ব্যাবিলন প্রদেশের রাজ-কাজে নিযুক্ত করেছেন; তারা হল শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো। তারা আপনার হুকুমে কান দেয় নি। তারা আপনার দেবতাদের সেবা করে না এবং আপনি যে সোনার মূর্তি স্থাপন করেছেন তাঁকেও সেজদা করে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে রাজন, শদ্রক, মৈশক ও অবেদনগো নামে যে ইহুদীদের আপনি ব্যাবিলন প্রদেশের বিভাগীয় কর্তা হিসাবে নিযুক্ত করেছেন তারা আপনার আদেশ অমান্য করে চলেছে। তারা আপনার দেবতাদের পূজা করে না। আপনার স্থাপিত মূর্তিরও পূজা করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু হে মহারাজ, কিছু ইহুদী আপনার আদেশ অমান্য করেছে| আপনি পূর্বে তাদের গুরুত্বপূর্ণ কর্মচারীর পদে বহাল করেছিলেন| তারা হল শদ্রক, মৈশক ও অবেদ্-নগো| তারা আপনার দেবতার পূজা করে নি| তারা আভূমি নত হয়নি এবং আপনার প্রতিষ্ঠিত সোনার মূর্ত্তিটি পূজো করে নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন হে মহারাজ, কয়েকজন এমন যিহূদী আছে যাদের আপনি ব্যাবিলন রাজ্যের উপরে কাজে নিযুক্ত করেছেন; তারা হল শদ্রক, মৈশক ও অবেদনগো। মহারাজ, এই লোকেরা আপনার কথায় মনোযোগ দেয় নি। তারা আপনার দেবতাদের উপাসনা ও সেবা করবে না বা আপনি যে সোনার মূর্ত্তি স্থাপন করেছেন তাঁকেও উপুড় হয়ে প্রণাম করে না।”