Daniel 3:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বখতে-নাসার ক্রোধে ও কোপে শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে আনতে হুকুম করলেন; তাতে তাদেরকে বাদশাহ্র সম্মুখে আনা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাগে ক্ষিপ্ত হয়ে, নেবুখাদনেজার আদেশ দিলেন শদ্রক, মৈশক ও অবেদনগোকে তার সামনে আনতে, তাই তাদের রাজার সামনে হাজির করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন নবূখদ্নিৎসর ক্রোধে ও কোপে শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে আনিতে আদেশ করিলেন; তাহাতে তাঁহারা রাজার সম্মুখে আনীত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন নবূখদ্নিৎসর ক্রোধে ও কোপে শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে আনিতে আদেশ করিলেন; তাহাতে তাঁহারা রাজার সম্মুখে আনীত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে নবূখদ্নিৎসর রাগে আগুন হয়ে শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে ডেকে পাঠালেন। তখন রাজার সামনে সেই লোকদের নিয়ে আসা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে বখতে-নাসার রাগে আগুন হয়ে শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে ডেকে পাঠালেন। তখন বাদশাহ্র সামনে সেই লোকদের নিয়ে আসা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই শুনে রাজা রাগে জ্বলে উঠলেন ও শদ্রক, মৈশক ও অবেদনগোকে তাঁর সামনে হাজির করার আদেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা ভীষণ রুদ্ধ হয়ে শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে ডেকে পাঠালেন| তাদের রাজার সামনে আনা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন নবূখদনিৎসর রাগে পূর্ণ হলেন ও প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে, শদ্রক, মৈশক ও অবেদনগোকে ডেকে নিয়ে আসতে আদেশ দিলেন। তাই তারা রাজার সামনে সেই লোকদের উপস্থিত করল।