Daniel 3:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বখতে-নাসার তাঁদের বললেন, হে শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো, এই কি তোমাদের সংকল্প যে আমার দেবতার সেবা করবে না, আমার স্থাপিত সোনার মূর্তিকে সেজ্‌দা করবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নেবুখাদনেজার তাদের জিজ্ঞাসা করলেন, “শদ্রক, মৈশক ও অবেদনগো, একথা কি সত্য যে তোমরা আমার দেবতাদের ও আমার স্থাপিত সোনার মূর্তিকে আরাধনা করো না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নবূখদ্‌নিৎসর তাঁহাদিগকে কহিলেন, হে শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো, এই কি তোমাদের সংকল্প যে, আমার দেবতার সেবা করিবে না। আমার স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নবূখদ্‌নিৎসর তাঁহাদিগকে কহিলেন, হে শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো, এই কি তোমাদের সংকল্প যে, আমার দেবতার সেবা করিবে না, আমার স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবূখদ্‌নিৎসর তাঁদের বললেন, “হে শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো, এ কি সত্যি যে, তোমরা আমার দেবতাদের সেবা কর না এবং আমি যে সোনার মূর্তি স্থাপন করেছি তাঁকেও প্রণাম কর না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বখতে-নাসার তাঁদের বললেন, “হে শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগো, এ কি সত্যি যে, তোমরা আমার দেবতাদের সেবা কর না এবং আমি যে সোনার মূর্তি স্থাপন করেছি তাঁকেও সেজদা কর না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের নিয়ে আসা হলে রাজা তাঁদের বললেন, শদ্রক, মৈশক ও অবেদনগো, এ কথা কি সত্য যে তোমরা স্থির করেছ তোমরা আমার দেবতাদের ও আমার স্থাপিত মূর্তির পূজা তোমরা করবে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূখদনিৎ‌সর ঐ লোকেদের বললেন, “শদ্রক, মৈশক এবং অবেদ্-নগো, এটা কি সত্যি যে তোমরা আমার দেবতাদের পূজো কর না আর তোমরা আভূমি নত হও নি এবং আমার প্রতিষ্ঠিত সোনার মূর্ত্তিকে পূজো করনি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নবূখদনিৎসর তাঁদের বললেন, “হে শদ্রক, মৈশক ও অবেদনগো, তোমরা কি মনে মনে ঠিক করেছ যে আমার দেবতাদের উপাসনা করবে না বা আমি যে সোনার মূর্ত্তি স্থাপন করেছি তাঁর সামনেও উপুড় হয়ে প্রণাম করবে না?