Daniel 3:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখনও যদি তোমরা শিঙ্গা, বাঁশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ ইত্যাদি নানা রকম যন্ত্রের বাদ্য শোনামাত্র আমার তৈরি সোনার মূর্তিকে উবুড় হয়ে সেজ্দা করতে প্রস্তুত হও, ভালই; কিন্তু যদি সেজ্দা না কর, তবে তখনই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে; আর এমন দেবতা কে যে, আমার হাত থেকে তোমাদের উদ্ধার করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন যদি তোমরা শিঙ্গা, বাঁশি, সেতার, সুরবাহার, বীণা, সানাই ও সর্বপ্রকার যন্ত্রের বাজনা শোনার সঙ্গে সঙ্গে উপুড় হও এবং সেই মূর্তিকে আরাধনা করো, তবে ভালো। কিন্তু যদি তোমরা আরাধনা না করো, তোমাদের তৎক্ষণাৎ জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। তখন কোনও দেবতা আমার হাত থেকে তোমাদের উদ্ধার করতে পারবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখনও যদি তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্ব্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবামাত্র আমার নির্ম্মিত স্বর্ণ-প্রতিমাকে উপুড় হইয়া প্রণাম করিতে প্রস্তুত হও, ভালই; কিন্তু যদি প্রণাম না কর, তবে সেই দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে; আর এমন দেবতা কে যে, আমার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখনও যদি তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবামাত্র আমার নির্মিত স্বর্ণ-প্রতিমাকে উবুড় হইয়া প্রণাম করিতে প্রস্তুত হও, ভালই; কিন্তু যদি প্রণাম না কর, তবে সেই দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে; আর এমন দেবতা কে যে, আমার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তোমরা যদি শিংগা, বাঁশী, সুরবাহার, ছোট ও বড় বীণা, বড় বাঁশী ও অন্যান্য সব রকম বাজনার শব্দ শুনে উবুড় হয়ে পড়ে আমার তৈরী মূর্তিকে প্রণাম করতে প্রস্তুত থাক তাহলে তো ভাল। কিন্তু যদি প্রণাম না কর তবে জ্বলন্ত চুল্লীতে তখনই তোমাদের ফেলে দেওয়া হবে। তখন কোন্ দেবতা আমার হাত থেকে তোমাদের উদ্ধার করতে পারবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তোমরা যদি শিংগা, বাঁশী, সুরবাহার, ছোট ও বড় বীণা, বড় বাঁশী ও অন্যান্য সব রকম বাজনার শব্দ শুনে উবুড় হয়ে পড়ে আমার তৈরী মূর্তিকে সেজদা করতে প্রস্তুত থাক তাহলে তো ভাল। কিন্তু যদি সেজদা না কর তবে জ্বলন্ত চুল্লীতে তখনই তোমাদের ফেলে দেওয়া হবে। তখন কোন্ দেবতা আমার হাত থেকে তোমাদের উদ্ধার করতে পারবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখানও যদি তূরী, বাঁশী, বীণা মৃদঙ্গ ইত্যাদি বাদ্যযন্ত্র বেজে ওঠার সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হয়ে এই মূর্তির পূজা কর তো ভাল। নচেৎ সেই মুহূর্তে তোমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। দেখি কোন্ দেবতা আমার হাত থেকে তোমাদের রক্ষা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার যখনই তোমরা শিঙা, বীণা ও অন্যান্য বাদ্যযন্ত্রের শব্দ শুনবে তখনই তোমরা মাথা নত করে সোনার মূর্ত্তির পূজা করবে| যদি তোমরা এই মূর্ত্তির পূজা করতে রাজী থাকো তবে ভাল, নয়তো তোমাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে| তখন কোন দেবতাই তোমাদের আমার হাত থেকে রক্ষা করতে পারবে না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তোমরা যদি সিঙ্গা, বাঁশী, তারের বাদ্যযন্ত্র, বীণা এবং বড় বাঁশী ও অন্যান্য সমস্ত রকমের বাজনার শব্দ শুনে উপুড় হয়ে পড়ে আমার তৈরী মুর্ত্তিকে প্রণাম করতে প্রস্তুত থাক তাহলে ভাল। কিন্তু যদি উপাসনা না কর তবে, সঙ্গে সঙ্গেই জ্বলন্ত চুল্লীতে তোমাদের ফেলে দেওয়া হবে। এমন কোন দেবতা আছে যে আমার হাত থেকে তোমাদের উদ্ধার করতে পারে?”