Daniel 3:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শদ্রক, মৈশক ও অবেদ্-নগো বাদশাহ্কে জবাবে বললেন, হে বখতে-নাসার, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শদ্রক, মৈশক ও অবেদনগো রাজাকে উত্তর দিলেন, “হে নেবুখাদনেজার, আপনার এই কথার জবাব দেওয়ার কোনো দরকার আমাদের নেই
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শদ্রক, মৈশক, ও অবেদ্-নগো রাজাকে উত্তর করিলেন, হে নবূখদ্নিৎসর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শদ্রক, মৈশক, ও অবেদ্-নগো রাজাকে উত্তর করিলেন, হে নবূখদ্নিৎসর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শদ্রক, মৈশক ও অবেদ্-নগো উত্তরে রাজাকে বললেন, “হে মহারাজ নবূখদ্নিৎসর, এই ব্যাপারে আপনাকে উত্তর দেবার কোন দরকার আমরা মনে করি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শদ্রক, মৈশক ও অবেদ্-নগো জবাবে বাদশাহ্কে বললেন, “হে মহারাজ বখতে-নাসার, এই ব্যাপারে আপনাকে জবাব দেবার কোন দরকার আমরা মনে করি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শদ্রক, মৈশক ও অবেদনগো বললেন, মহারাজ, এ বিষয়ে বাদানুবাদের কোন প্রয়োজন নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শদ্রক, মৈশক ও অবেদ্-নগো রাজাকে বলল, “এর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আমাদের নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শদ্রক, মৈশক ও অবেদনগো নবূখদনিৎসর রাজাকে উত্তর দিয়ে বললেন, “এই ব্যাপারে আপনাকে উত্তর দেওয়ার কোন প্রয়োজন নেই।