Daniel 3:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি হয়, আমরা যাঁর সেবা করি, আমাদের সেই আল্লাহ্ আমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করতে সমর্থ আছেন, আর, হে বাদশাহ্, তিনি আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি আমাদের জলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়, আমাদের ঈশ্বর যাকে আমরা সেবা করি, তিনি আমাদের রক্ষা করতে পারবেন এবং হে রাজা, আপনার হাত থেকেও আমাদের রক্ষা করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি হয়, আমরা যাঁহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন, আর, হে রাজন্, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি হয়, আমরা যাঁহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন, আর, হে রাজন্, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যে ঈশ্বরের সেবা করি তিনি যদি চান তবে সেই জ্বলন্ত চুল্লী থেকে ও আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যে আল্লাহ্র এবাদত করি তিনি যদি চান তবে সেই জ্বলন্ত চুল্লী থেকে ও আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি আমাদের আরাধ্য ঈশ্বর আমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করতে সমর্থ হন, তবে তিনি নিশ্চয়ই আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আপনি আমাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন তাহলে আমরা যে দেবতার পূজা করি তিনি আমাদের রক্ষা করবেন| তিনি ইচ্ছা করলে আমাদের আপনার হাত থেকে রক্ষা করতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কোন উত্তর থাকে তা হল এই, আমরা যে ঈশ্বরের সেবা করি তিনি সেই জ্বলন্ত চুল্লী থেকে রক্ষা করতে পারেন এবং তিনি, মহারাজ আপনার হাত থেকেও আমাদের উদ্ধার করবেন।