Daniel 3:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি নাও হয়, তবু হে বাদশাহ্ আপনি জানবেন, আমরা আপনার দেবতাদের সেবা করবো না এবং আপনার স্থাপিত সোনার মূর্তিকে সেজ্দা করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তিনি যদি আমাদের রক্ষা নাও করেন, আপনি জেনে রাখুন হে মহারাজ যে, আমরা আপনার দেবতাদের সেবা করব না অথবা আপনার স্থাপিত সোনার মূর্তিকেও আরাধনা করব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি নাও হয়, তবু হে রাজন্, আপনি জানিবেন, আমরা আপনার দেবগণের সেবা করিব না, এবং আপনার স্থাপিত স্বর্ণ-প্রতিমাকে প্রণাম করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি নাও হয়, তবু হে রাজন্ আপনি জানিবেন, আমরা আপনার দেবগণের সেবা করিব না, এবং আপনার স্থাপিত স্বর্ণ-প্রতিমাকে প্রণাম করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হে মহারাজ, তিনি যদি তা না-ও করেন তবুও আমরা আপনার দেবতাদের সেবা করব না কিম্বা আপনার স্থাপন করা সোনার মূর্তিকে প্রণাম করব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হে মহারাজ, তিনি যদি তা না-ও করেন তবুও আমরা আপনার দেবতাদের সেবা করব না কিংবা আপনার স্থাপন করা সোনার মূর্তিকে সেজদা করব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যদি তিনি নাও উদ্ধার করেন তবুও হে মহারাজ, আপনি নিঃসন্দেহে জেনে রাখুন যে আপনার দেবতার পূজা করা অথবা আপনার স্থাপিত সোনার মূর্তির সামনে নত হওয়া আমাদের পক্ষে অসম্ভব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি আমাদের ঈশ্বরও আমাদের রক্ষা না করেন, তাহলেও আমরা আপনার দেবতার সেবা করব না এবং আপনার প্রতিষ্ঠিত সোনার মূর্ত্তির পূজাও করব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি তা না হয়, তবে মহারাজ আপনি এটা জেনে রাখুন, তবুও আমরা আপনার দেবতাদের উপাসনা করব না এবং আপনার স্থাপন করা সোনার মূর্তির সামনে উপুড় হয়ে প্রণাম করব না।”