Daniel 3:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্ বখতে-নাসার সেই যে মূর্তি স্থাপন করেছিলেন, তা প্রতিষ্ঠা করতে আসার জন্য ক্ষিতিপাল, প্রতিনিধি ও শাসনকর্তাদেরকে, মহা-বিচারকর্তা, কোষাধ্যক্ষ, ব্যবস্থাপক ও অধিপতিদেরকে এবং প্রদেশগুলোর সমস্ত কর্মকর্তাদেরকে একত্র করতে বাদশাহ্ বখতে-নাসার লোক প্রেরণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর রাজা দেশের সমস্ত রাজ্যপাল, উপরাজ্যপাল, প্রদেশপাল, উপদেষ্টা, কোষাধ্যক্ষ, বিচারক, উপবিচারক এবং প্রদেশসমুহের সমস্ত শাসনকর্তাদের এই মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে সমবেত হতে আদেশ জারি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজা নবূখদ্নিৎসর সেই যে প্রতিমা স্থাপন করিয়াছিলেন, তাহার প্রতিষ্ঠা করিতে আসিবার জন্য ক্ষিতিপাল, প্রতিনিধি ও দেশাধ্যক্ষগণকে, মহাবিচারকর্ত্তা, কোষাধ্যক্ষ, ব্যবস্থাপক ও অধিপতিগণকে এবং প্রদেশসমূহের সমস্ত শাসনকর্ত্তাকে একত্র করিতে রাজা নবূখদ্নিৎসর লোক প্রেরণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজা নবূখদ্নিৎসর সেই যে প্রতিমা স্থাপন করিয়াছিলেন, তাহার প্রতিষ্ঠা করিতে আসিবার জন্য ক্ষিতিপাল, প্রতিনিধি ও দেশাধ্যক্ষগণকে, মহাবিচারকর্তা, কোষাধ্যক্ষ, ব্যবস্থাপক ও অধিপতিগণকে এবং প্রদেশসমূহের সমস্ত শাসনকর্তাকে একত্র করিতে রাজা নবূখদ্নিৎসর লোক প্রেরণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি সেই মূর্তিটার প্রতিষ্ঠা অনুষ্ঠানে আসবার জন্য প্রদেশগুলোর শাসনকর্তাদের ও প্রধান পরিচালকদের, বিভাগের শাসনকর্তাদের, মন্ত্রীদের, কোষাধ্যক্ষদের, মহা বিচারকদের, অন্যান্য বিচারকদের ও অন্যান্য সব উঁচু পদের কর্মচারীদের ডাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি সেই মূর্তিটার প্রতিষ্ঠা অনুষ্ঠানে আসবার জন্য প্রদেশগুলোর শাসনকর্তাদের ও প্রধান পরিচালকদের, বিভাগের শাসনকর্তাদের, মন্ত্রীদের, কোষাধ্যক্ষদের, মহা বিচারকদের, অন্যান্য বিচারকদের ও অন্যান্য সব উঁচু পদের কর্মচারীদের ডাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর দেশের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের এই মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষ্যে সমবেত হবার জন্য আদেশ জারী করলেন। রাজন্যবর্গ, রাজ্যপাল, সামরিক প্রশাসক, কোষাধ্যক্ষ, উপদেষ্টা ও বিচারপতি প্রভৃতি প্রত্যেক উচ্চপদস্থ আধিকারিককে রাজ-আমন্ত্রণ পাঠান হল যেন তাঁরা সকলে রাজার স্থাপিত মূর্তির প্রতিষ্ঠা উপলক্ষ্যে উপস্থিত থাকেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাজা প্রাদেশীয় রাজ্যপাল, উচ্চপদস্থ সামরিক কর্মচারীগণ, উপদেশকগণ, কোষাধ্যক্ষগণ, বিচারকগণ, শাসকগণ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মচারীদের ঐ মূর্ত্তির উৎসর্গীকরণ অনুষ্ঠানে আসতে আদেশ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি যে মূর্তিটা স্থাপন করেছিলেন তার প্রতিষ্ঠা করতে আসার জন্য রাজ্যগুলির শাসনকর্ত্তাদের ও প্রদেশগুলির শাসনকর্ত্তাদের এবং আঞ্চলিক শাসনকর্ত্তাদের সঙ্গে পরামর্শদাতারা, কোষাধ্যক্ষরা, বিচারকর্তাদের সঙ্গে আধিকারিকদের এবং সমস্ত উঁচু পদের শাসনকর্ত্তাদের আসতে ও একত্র হতে আদেশ দিলেন।