Daniel 3:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তাঁর সৈন্যের মধ্যে কয়েকজন শক্তিশালী পুরুষকে হুকুম দিলেন, যেন তারা শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে বেঁধে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি কয়েকজন বলবান সৈন্যদের আদেশ দিলেন শদ্রক, মৈশক ও অবেদনগোকে শক্ত করে বাঁধতে ও অগ্নিকুণ্ডে ছুঁড়ে ফেলতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আপন সৈন্যের মধ্যে কতকগুলি বীর্য্যবান্ পুরুষকে আজ্ঞা দিলেন, যেন তাহারা শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে বাঁধিয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আপন সৈন্যের মধ্যে কয়েক জন বীর্যবান পুরুষকে আজ্ঞা দিলেন, যেন তাহারা শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে বাঁধিয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাঁর সৈন্যদলের মধ্যে সবচেয়ে শক্তিশালী কয়েকজন সৈন্যকে আদেশ দিলেন যেন তারা শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে বেঁধে জ্বলন্ত চুল্লীতে ফেলে দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাঁর সৈন্যদলের মধ্যে সবচেয়ে শক্তিশালী কয়েকজন সৈন্যকে হুকুম দিলেন যেন তারা শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে বেঁধে জ্বলন্ত চুল্লীতে ফেলে দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সৈন্যদের মধ্যে থেকে সব চেয়ে বলবান কয়েকজনকে আদেশ দিলনে এই তিনজনকে বেঁধে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর নবূখদনিৎসর তাঁর সব চেয়ে শক্তিশালী সৈন্যদের কয়েক জনকে শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে বেঁধে ফেলে তাদের অগ্নিকুণ্ডের মধ্যে ছুঁড়ে ফেলে দিতে আদেশ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি তাঁর সৈন্যদলের মধ্যে থেকে কিছু প্রচণ্ড শক্তিশালী সৈন্যদের আদেশ দিলেন যেন তারা শদ্রক, মৈশক ও অবেদনগোকে বেঁধে জ্বলন্ত চুল্লীতে ফেলে দেয়।