Daniel 3:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাদের নিজ নিজ জামা, আঙরাখা, পরিচ্ছদ প্রভৃতি কাপড়সুদ্ধ বেঁধে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তাদেরকে পরনের পোশাক, আচ্ছাদন, মাথার কাপড় ও অন্যান্য বস্ত্র সহ বেঁধে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ঐ পুরুষেরা আপন আপন জামা, আঙরাখা, পরিচ্ছদ প্রভৃতি বস্ত্রশুদ্ধ বদ্ধ হইলেন, এবং প্রজ্বলিত অগ্নিকুণ্ড-মধ্যে নিক্ষিপ্ত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঐ পুরুষেরা আপন আপন জামা, আঙরাখা, পরিচ্ছদ প্রভৃতি বস্ত্রসুদ্ধ বদ্ধ হইলেন, এবং প্রজ্বলিত অগ্নিকুণ্ড-মধ্যে নিক্ষিপ্ত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ঐ তিনজনকে জামা, পাজামা, পাগড়ী ও অন্যান্য কাপড়-চোপড় পরা অবস্থায় বেঁধে জ্বলন্ত চুল্লীতে ফেলে দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ঐ তিনজনকে কোর্তা, পাজামা, পাগড়ী ও অন্যান্য কাপড়-চোপড় পরা অবস্থায় বেঁধে জ্বলন্ত চুল্লীতে ফেলে দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তিনজনকে জামা পোষাক পরিচ্ছদ এমন কি উষ্ণীষ শুদ্ধ বেঁধে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই সৈন্যরা আঙরাখা, পায়জামা, টুপি ও অন্যান্য বস্ত্রে পূর্ণসজ্জিত শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে বেঁধে ফেলল এবং জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদেরকে জামা, অন্তর্বাস, পাগড়ী ও অন্যান্য কাপড় চোপড় পরা অবস্থায় বেঁধে জ্বলন্ত চুল্লীতে ফেলে দেওয়া হল।