Daniel 3:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্‌র হুকুম প্রচণ্ড ও অগ্নিকুণ্ড অতি উত্তপ্ত ছিল, সেই জন্য যে পুরুষেরা শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগোকে নিক্ষেপ করলো, তারাই আগুনের শিখায় পুড়ে মরলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজার কঠোর আদেশের ফলে অগ্নিকুণ্ড এতটাই উত্তপ্ত করা হল এবং সেই আগুনের তাপে যারা শদ্রক, মৈশক ও অবেদনগোকে আগুনে ফেলতে গিয়েছিল, সেই সৈন্যদের মৃত্যু হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজার আজ্ঞা প্রচণ্ড ও অগ্নিকুণ্ড অতি উত্তপ্ত ছিল, তৎপ্রযুক্ত যে পুরুষেরা শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগোকে নিক্ষেপ করিল তাহারাই অগ্নিশিখায় হত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজার আজ্ঞা প্রচণ্ড ও অগ্নিকুণ্ড অতি উত্তপ্ত ছিল, তৎপ্রযুক্ত যে পুরুষেরা শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগোকে নিক্ষেপ করিল, তাহারাই অগ্নিশিখায় হত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার কড়া আদেশ জরুরীভাবে পালন করবার দরুন এবং চুল্লীটা বেশী গরম হওয়ার দরুন যে লোকেরা শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগোকে চুল্লীতে ফেলবার জন্য নিয়ে গিয়েছিল তারাই আগুনের শিখায় পুড়ে মরল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌র কড়া হুকুম জরুরীভাবে পালন করবার দরুন এবং চুল্লীটা বেশী গরম হওয়ার দরুন যে লোকেরা শদ্রক, মৈশক ও অবেদ্‌-নগোকে চুল্লীতে ফেলবার জন্য নিয়ে গিয়েছিল তারাই আগুনের শিখায় পুড়ে মরল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে রাজার কঠোর আদেশ অনুযায়ী অগ্নিকুণ্ডের তাপ বাড়িয়ে এত প্রচণ্ড করা হল যে, যারা তাদের অগুনে নিক্ষেপ করল তারা নিজেরাই সেই আগুনের হল্কায় পুড়ে মারা গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার আদেশ এত নিষ্ঠুর ছিল বলে এবং অগ্নিকুণ্ডটি এত উৎতপ্ত ছিল বলে যে সৈন্যরা শদ্রক, মৈশক এবং অবেদ্-নগোকে নিয়ে গিয়েছিল তারাই আগুন পুড়ে মারা গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজার আদেশ কঠোরভাবে পালন করতে হবে এবং চুল্লীটাও প্রচণ্ড গরম ছিল এবং যে লোকেরা শদ্রক, মৈশক ও অবেদনগোকে চুল্লীতে ফেলে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল তাদেরই আগুনের শিখা পুড়িয়ে মারল।