Daniel 3:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শদ্রক, মৈশক ও অবেদ্-নগো, এই তিন জনকে বেঁধে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এই তিনজন, হাত পা বাঁধা অবস্থায়, জলন্ত আগুনের মধ্যে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শদ্রক, মৈশক ও অবেদ্-নগো, এই তিন ব্যক্তি বদ্ধ হইয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শদ্রক, মৈশক ও অবেদ্-নগো, এই তিন ব্যক্তি বদ্ধ হইয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সেই তিনজন বাঁধা অবস্থায় জ্বলন্ত চুল্লীতে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সেই তিনজন বাঁধা অবস্থায় জ্বলন্ত চুল্লীতে পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর শদ্রক, মৈশক ও অবেদনগো হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত আগুনের মধ্যে গিয়ে পড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে দৃঢ় ভাবে বেঁধে আগুনে নিক্ষেপ করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই তিনজন, শদ্রক, মৈশক ও অবেদনগো বাঁধা অবস্থায় জ্বলন্ত চুল্লীতে পড়লেন।