Daniel 3:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ বখতে-নাসার চমৎকৃত হলেন ও দ্রুত নিজের স্থান থেকে উঠে দাড়ালেন; তিনি তাঁর মন্ত্রীদেরকে বললেন, আমরা কি তিন জন পুরুষকে বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করি নি? তাঁরা জবাবে বাদশাহ্‌কে বললেন, হ্যাঁ, মহারাজ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজা নেবুখাদনেজার অত্যন্ত আশ্চর্য হয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন এবং উপদেষ্টাদের জিজ্ঞাসা করলেন, “আমরা কি তিনজনকে বেঁধে অগ্নিকুণ্ডে ফেলে দিলাম না?” তারা উত্তর দিলেন, “নিশ্চই, মহারাজ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা নবূখদ্‌নিৎসর চমৎকৃত হইলেন, ও সত্বর উঠিলেন; তিনি আপন মন্ত্রীদিগকে কহিলেন, আমরা কি তিন জন পুরুষকে বাঁধিয়া অগ্নিমধ্যে নিক্ষেপ করি নাই? তাঁহারা উত্তর করিয়া রাজাকে কহিলেন, হাঁ, মহারাজ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা নবূখদ্‌নিৎসর চমৎকৃত হইলেন, ও সত্বর উঠিলেন; তিনি আপন মন্ত্রীদিগকে কহিলেন, আমরা কি তিন জন পুরুষকে বাঁধিয়া অগ্নিমধ্যে নিক্ষেপ করি নাই? তাঁহারা উত্তর করিয়া রাজাকে কহিলেন, হাঁ, মহারাজ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা নবূখদ্‌নিৎসর আশ্চর্য হয়ে লাফিয়ে উঠে দাঁড়িয়ে তাঁর পরামর্শদাতাদের বললেন, “আমরা কি তিনজন লোককে বেঁধে আগুনে ফেলে দিই নি?” তারা উত্তর দিল, “হ্যাঁ, মহারাজ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্‌ বখতে-নাসার আশ্চর্য হয়ে লাফিয়ে উঠে দাঁড়িয়ে তাঁর পরামর্শদাতাদের বললেন, “আমরা কি তিনজন লোককে বেঁধে আগুনে ফেলে দিই নি?” তারা জবাব দিল, “জ্বী, মহারাজ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হঠাৎ নেবুকাডনেজার বিস্ময়ে আসন ছেড়ে লাফিয়ে উঠলেন। অমাত্যদের দিকে চেয়ে বলে উঠলেন, আমরা তিনজন লোককে বেঁধে আগুনে ফেললাম না? সবাই বলে উঠল, হ্যাঁ, হ্যাঁ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় নবূখদনিৎ‌সর বিস্ময়ে লাফিয়ে উঠলেন| তিনি তাঁর উপদেশকদের জিজ্ঞাসা করলেন, “এটা কি ঠিক যে আমরা মাত্র তিন জনকে বেঁধে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলাম?” উপদেশকরা বললেন, “হ্যাঁ, মহারাজ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা নবূখদনিৎসর আশ্চর্য্য হলেন এবং উঠে দাঁড়ালেন। তিনি তাঁর পরামর্শদাতাদের জিজ্ঞাসা করলেন, “আমরা কি তিনজন লোককে বেঁধে আগুনের মধ্যে ফেলে দিই নি?” তারা রাজাকে উত্তর দিল, “হ্যাঁ, মহারাজ।”