Daniel 3:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ বললেন, দেখ, আমি চার ব্যক্তিকে দেখতে পাচ্ছি; ওরা মুক্ত হয়ে আগুনের মধ্যে চলাচল করছে, ওদের কোন হানি হয় নি; আর চতুর্থ ব্যক্তির অবয়ব দেবপুত্রের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “দেখো! আমি চারজনকে আগুনের মধ্যে মুক্ত ও অক্ষত অবস্থায় চারপাশে হাঁটতে দেখছি। এবং চতুর্থ জনকে দেবতার পুত্র বলে মনে হচ্ছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা কহিলেন, দেখ, আমি চারি ব্যক্তিকে দেখিতেছি; উহারা মুক্ত হইয়া অগ্নির মধ্যে গমনাগমন করিতেছে, উহাদের কোন হানি হয় নাই; আর চতুর্থ ব্যক্তির মূর্ত্তি দেবপুত্রের সদৃশ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা কহিলেন, দেখ, আমি চারি ব্যক্তিকে দেখিতেছি; উহারা মুক্ত হইয়া অগ্নির মধ্যে গমনাগমন করিতেছে, উহাদের কোন হানি হয় নাই; আর চতুর্থ ব্যক্তির মূর্তি দেবপুত্রের সদৃশ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বললেন, “কিন্তু আমি চারজন লোককে আগুনের মধ্যে ঘুরে বেড়াতে দেখছি। তারা বাঁধা অবস্থায় নেই এবং তাদের কোন ক্ষতিও হয় নি, আর চতুর্থ জনকে দেখতে দেবতার মত লাগছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বললেন, “কিন্তু আমি চারজন লোককে আগুনের মধ্যে ঘুরে বেড়াতে দেখছি। তারা বাঁধা অবস্থায় নেই এবং তাদের কোন ক্ষতিও হয় নি, আর চতুর্থ জনকে দেখতে দেবতার মত লাগছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার বললেন, তাহলে চারজনকে আগুনের মধ্যে চলে ফিরে বেড়াতে দেখছি কি করে? ওদের তো হাত-পা বাঁধা নেই, ওদের গায়ে একটা আঁচড়ও লাগেনি—আবার দেখছি দেবতুল্য চতুর্থ একজনকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা বললেন, “দেখ, আমি দেখছি চার জন মানুষ আগুনের ভেতর হেঁটে বেড়াচ্ছে| তারা বাঁধনমুক্ত এবং তারা কেউই আগুনে পুড়ে যাচ্ছে না| চতুর্থ জনকে দেখতে যেন একজন দেবদূতের মতো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “কিন্তু আমি চারজন লোককে মুক্ত অবস্থায় আগুনের মধ্যে ঘুরে বেড়াতে দেখছি এবং তাদের কোন ক্ষতি হয়নি। আর চতুর্থ জনের প্রতাপ দেখতে দেবতাদের পুত্রের মত।”