Daniel 3:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বখতে-নাসার সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দুয়ারের কাছে গিয়ে বললেন, হে সর্বশক্তিমান আল্লাহ্র গোলাম শদ্রক, মৈশক ও অবেদ্-নগো, বের হয়ে এসো। তখন শদ্রক, মৈশক ও অবেদ্-নগো আগুনের মধ্য থেকে বের হয়ে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর নেবুখাদনেজার অগ্নিকুণ্ডের প্রবেশপথের দিকে গেলেন ও চিৎকার করে বললেন, “পরাৎপর ঈশ্বরের সেবক শদ্রক, মৈশক ও অবেদনগো বের হয়ে এসো! এখানে এসো!” তখন শদ্রক, মৈশক ও অবেদনগো আগুন থেকে বের হয়ে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন নবূখদ্নিৎসর সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দুয়ারের কাছে গিয়া কহিলেন, হে পরাৎপর ঈশ্বরের দাস শদ্রক, মৈশক ও অবেদ্-নগো, বাহির হইয়া আইস। তখন শদ্রক, মৈশক ও অবেদ্-নগো অগ্নির মধ্য হইতে বাহির হইয়া আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন নবূখদ্নিৎসর সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দুয়ারের কাছে গিয়া কহিলেন, হে পরাৎপরের ঈশ্বরের দাস শদ্রক, মৈশক ও অবেদ্-নগো, বাহির হইয়া আইস। তখন শদ্রক, মৈশক ও অবেদ্-নগো অগ্নির মধ্য হইতে বাহির হইয়া আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নবূখদ্নিৎসর জ্বলন্ত চুল্লীর মুখের কাছে এগিয়ে গিয়ে চিৎকার করে বললেন, “হে মহান ঈশ্বরের দাস শদ্রক, মৈশক ও অবেদ্-নগো, তোমরা বের হয়ে এখানে এস।” এতে শদ্রক, মৈশক ও অবেদ্-নগো আগুন থেকে বের হয়ে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বখতে-নাসার জ্বলন্ত চুল্লীর মুখের কাছে এগিয়ে গিয়ে চিৎকার করে বললেন, “হে আল্লাহ্তা’লার গোলাম শদ্রক, মৈশক ও অবেদ্-নগো, তোমরা বের হয়ে এখানে এস।” এতে শদ্রক, মৈশক ও অবেদ্-নগো আগুন থেকে বের হয়ে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নেবুকাডনেজার তখন অগ্নিকুণ্ডের প্রবেশপথের কাছে গিয়ে ডাকলেন, পরমেশ্বরের সেবক শদ্রক, মৈশক ও অবেদনগো, বেরিয়ে এস। সঙ্গে সঙ্গে তাঁরা বেরিয়ে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন নবূখদনিৎসর অগ্নিকুণ্ডের মুখের কাছে গিয়ে চিৎকার করে বললেন, “পরাৎপর ঈশ্বরের অনুগত শদ্রক, মৈশক ও অবেদ্-নগো তোমরা এখানে বেরিয়ে এসো!” তাই শদ্রক, মৈশক ও অবেদ্-নগো আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন নবূখদনিৎসর জ্বলন্ত চুল্লীর দরজার কাছে গেলেন এবং চিৎকার করে বললেন, “হে সর্বশক্তিমান মহান ঈশ্বরের দাস শদ্রক, মৈশক ও অবেদনগো, তোমরা বের হয়ে এখানে এস!” তখন শদ্রক, মৈশক ও অবেদনগো আগুন থেকে বের হয়ে এলেন।