Daniel 3:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বখতে-নাসার এই কথা বললেন, শদ্রকের, মৈশকের ও অবেদ্-নগোর আল্লাহ্ ধন্য, তিনি তাঁর ফেরেশতা প্রেরণ করে, তাঁর সেই গোলামদের উদ্ধার করলেন, যারা তাঁকে বিশ্বাস করেছে, বাদশাহ্র হুকুম লঙ্ঘন করেছে এবং নিজেদের আল্লাহ্ ছাড়া যেন অন্য কোন দেবতার সেবা ও পূজা করতে না হয়, সেই জন্য নিজ নিজ প্রাণ দিয়াছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন নেবুখাদনেজার বললেন, “শদ্রক, মৈশক ও অবেদনগোর ঈশ্বরের প্রশংসা হোক, যিনি নিজের দূত পাঠিয়ে তাঁর দাসদের রক্ষা করেছেন! তারা তাদের ঈশ্বরে আস্থা রেখেছে এবং রাজার আদেশ অমান্য করেছে। এমনকি নিজেদের আরাধ্য ঈশ্বর ছাড়া অন্য দেবতাদের সেবা ও আরাধনা না করে নিজেদের জীবন দিতেও তারা প্রস্তুত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন নবূখদ্নিৎসর এই কথা কহিলেন, ধন্য শদ্রকের, মৈশকের ও অবেদ্-নগোর ঈশ্বর, তিনি আপন দূত প্রেরণ করিয়া, তাঁহার সেই দাসদিগকে উদ্ধার করিলেন, যাহারা তাঁহাতে বিশ্বাস করিয়াছে, রাজার আজ্ঞা লঙ্ঘন করিয়াছে, এবং আপনাদের ঈশ্বর ব্যতিরেকে যেন অন্য কোন দেবের সেবা ও পূজা করিতে না হয়, সেই জন্য আপন আপন শরীর দিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন নবূখদ্নিৎসর এই কথা কহিলেন, ধন্য শদ্রকের, মৈশকের ও অবেদ্-নগোর ঈশ্বর, তিনি আপন দূত প্রেরণ করিয়া, তাঁহার সেই দাসদিগকে উদ্ধার করিলেন, যাহারা তাঁহাতে বিশ্বাস করিয়াছে, রাজার আজ্ঞা লঙ্ঘন করিয়াছে, এবং আপনাদের ঈশ্বর ব্যতিরেকে যেন অন্য কোন দেবের সেবা ও পূজা করিতে না হয়, সেই জন্য আপন আপন শরীর দিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নবূখদ্নিৎসর বললেন, “শদ্রক, মৈশক ও অবেদ্-নগোর ঈশ্বরের গৌরব হোক, যিনি তাঁর স্বর্গদূতকে পাঠিয়ে তাঁর দাসদের উদ্ধার করলেন। এরা তাঁর উপরেই বিশ্বাস করে রাজার আদেশ অগ্রাহ্য করেছিল এবং তাদের নিজের ঈশ্বর ছাড়া অন্য কোন দেবতার সেবা ও পূজা করবার বদলে মরতেও রাজী ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বখতে-নাসার বললেন, “শদ্রক, মৈশক ও অবেদ্-নগোর আল্লাহ্র প্রশংসা হোক, যিনি তাঁর ফেরেশতাকে পাঠিয়ে তাঁর গোলামদের উদ্ধার করলেন। এরা তাঁর উপরেই ঈমান রেখে বাদশাহ্র হুকুম অগ্রাহ্য করেছিল এবং তাদের নিজের আল্লাহ্ ছাড়া অন্য কোন দেবতার সেবা ও এবাদত করবার বদলে মরতেও রাজী ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা বলে উঠলেন, শদ্রক, মৈশক ও অবেদনগোর আরাধ্য ঈশ্বরের মহিমা হোক! তিনি আপন দূত পাঠিয়ে এই তিনজনকে উদ্ধার করেছেন। তাঁরা তাঁর উপর নির্ভর করে আমার আদেশ অমান্য করেছেন। এঁরা নিজেদের জীবন বিপন্ন করেও নিজেদের আরাধ্য দেবতা ভিন্ন আর কোন দেবতার পূজা করতে অস্বীকার করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর নবূখদনিৎসর বললেন, “শদ্রক, মৈশক ও অবেদ্-নগোর ঈশ্বরের প্রশংসা করো| তিনি তাঁর দূত পাঠিয়েছেন এবং তাঁর দাসদের আগুন থেকে রক্ষা করেছেন| এই তিন জন লোক তাদের ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল| তারা আমার আদেশ অমান্য করে মৃত্যুবরণ করতেও রাজী ছিল, কিন্তু তবুও তারা অন্য কোন দেবতার আরাধনা করতে রাজী হয়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নবূখদনিৎসর বললেন, “এস আমরা শদ্রক, মৈশক ও অবেদনগোর ঈশ্বরের প্রশংসা করি, যিনি তাঁর স্বর্গদূতকে পাঠিয়ে তাঁর দাসদের উদ্ধার করলেন। তাঁরা তাঁর উপরেই বিশ্বাস করে আমার আদেশ অগ্রাহ্য করেছে এবং তাদের ঈশ্বর ছাড়া অন্য কোন দেবতার উপাসনা ও তাদের সামনে উপুড় হয়ে প্রণাম করার পরিবর্তে তাঁদের দেহ দিয়ে দিয়েছে।