Daniel 3:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমি এই নিয়ম স্থাপন করছি, সকল দেশের লোক, জাতি ও ভাষাবিদদের মধ্যে যে কেউ শদ্রকের, মৈশকের ও অবেদ্-নগোর আল্লাহ্র বিরুদ্ধে কোন ভ্রান্তির কথা বলবে, সে খণ্ড-বিখণ্ড হবে এবং তার বাড়ি ধ্বংসস্তুপ করা যাবে; কেননা এই রকম উদ্ধার করতে সমর্থ আর কোন দেবতা নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, আমি আদেশ জারি করছি, কোনো জাতি ও ভাষাভাষীর কেউ যদি শদ্রক, মৈশক ও অবেদনগোর আরাধ্য ঈশ্বরের বিপক্ষে কোনো কথা বলে তবে তাদের টুকরো টুকরো করা হবে, তাদের ঘরবাড়ি ভেঙে ধ্বংসাস্তূপে পরিণত করা হবে, কারণ অন্য কোনো দেবতা এইভাবে রক্ষা করতে পারে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমি এই নিয়ম স্থাপন করিতেছি, সকল দেশের লোক, জাতি ও ভাষাবাদিগণের মধ্যে যে কেহ শদ্রকের, মৈশকের ও অবেদ্-নগোর ঈশ্বরের বিরুদ্ধে কোন ভ্রান্তির কথা বলিবে, সে খণ্ডবিখণ্ড হইবে, এবং তাহার গৃহ সারের ঢিবী করা যাইবে; কেননা এ প্রকার উদ্ধার করিতে সমর্থ আর কোন দেবতা নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমি এই নিয়ম স্থাপন করিতেছি, সকল দেশের লোক, জাতি ও ভাষাবিদগণের মধ্যে যে কেহ শদ্রকের, মৈশকের ও অবেদ্-নগোর ঈশ্বরের বিরুদ্ধে কোন ভ্রান্তির কথা বলিবে, সে খণ্ডবিখণ্ড হইবে, এবং তাহার গৃহ সারের ঢিবী করা যাইবে; কেননা এই প্রকার উদ্ধার করিতে সমর্থ আর কোন দেবতা নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি এই আদেশ দিচ্ছি যে, কোন জাতির, দেশের বা ভাষার লোক যদি শদ্রক, মৈশক ও অবেদ্-নগোর ঈশ্বরের বিরুদ্ধে কিছু বলে তবে তাকে টুকরা টুকরা করে কেটে ফেলা হবে এবং তার বাড়ী-ঘর আবর্জনার স্তূপ করা হবে, কারণ আর কোন দেবতা এইভাবে উদ্ধার করতে পারেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি এই হুকুম দিচ্ছি যে, কোন জাতির, দেশের বা ভাষার লোক যদি শদ্রক, মৈশক ও অবেদ্-নগোর আল্লাহ্র বিরুদ্ধে কিছু বলে তবে তাকে টুকরা টুকরা করে কেটে ফেলা হবে এবং তার বাড়ী-ঘর আবর্জনার স্তূপ করা হবে, কারণ আর কোন দেবতা এইভাবে উদ্ধার করতে পারেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন আমার আদেশ এই শদ্রক, মৈশক ও অবেদনগোর আরাধ্য ঈশ্বরের বিরুদ্ধে যদি কেউ কোন কথা বলে সে যে জাতি, গোষ্ঠী বা ভাষাভাষীই হোক না কেন, তার অঙ্গ-প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলা হবে। তার ঘরবাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে। কারণ এইভাবে উদ্ধার করার ক্ষমতা আর কোন দেবতার নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি এই নিয়ম করলাম: কোন দেশের এবং কোন ভাষার কোন ব্যক্তি যদি শদ্রক, মৈশক ও অবেদ্-নগোর ঈশ্বরের বিরুদ্ধে কোন কথা বলে তবে তাদের টুকরো টুকরো করে কেটে ফেলা হবে| তাদের বাড়ি-ঘর সর্বসাধারণের শৌচালয় হয়ে উঠবে কারণ অন্য কোন দেবতা তাঁর লোকদের এভাবে বাঁচাতে পারেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি এই আদেশ দিচ্ছি যে, কোন লোক, জাতি, বা কোন ভাষা যা শদ্রক, মৈশক ও অবেদনগোর ঈশ্বরের বিরুদ্ধে কিছু বলে তবে উচ্ছিন্ন হবে এবং তাদের বাড়িগুলি আবর্জনার স্তূপে পরিণত হবে, কারণ আর কোন দেবতা নেই যে এই ভাবে উদ্ধার করতে পারে।”