Daniel 3:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সময়ে তোমরা শিঙ্গা, বাঁশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সমস্ত রকম যন্ত্রের বাজনার শব্দ শুনবে, সেই সময় বাদশাহ্‌ বখতে-নাসারের স্থাপিত সোনার মূর্তির সম্মুখে উবুড় হয়ে সেজ্‌দা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই আপনারা শিঙ্গা, বাঁশি, সেতার, সুরবাহার, বীণা, সানাই ও সর্বপ্রকার যন্ত্রের বাজনা শুনবেন আপনারা উপুড় হয়ে রাজা নেবুখাদনেজারের স্থাপিত সোনার মূর্তিকে আরাধনা করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সময়ে তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্ব্বপ্রকার যন্ত্রের বাদ্যশুনিবে, তৎকালে রাজা নবূখদ্‌নিৎসরের স্থাপিত স্বর্ণময় প্রতিমার সম্মুখে উপুড় হইয়া প্রণাম করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সময়ে তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবে, তৎকালে রাজা নবূখদ্‌নিৎসরের স্থাপিত স্বর্ণময় প্রতিমার সম্মুখে উবুড় হইয়া প্রণাম করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা যখনই শিংগা, বাঁশী, সুরবাহার, ছোট ও বড় বীণা, বড় বাঁশী ও অন্যান্য সব রকম বাজনার শব্দ শুনবেন তখনই মাটিতে উবুড় হয়ে পড়ে রাজা নবূখদ্‌নিৎসরের স্থাপন করা সোনার মূর্তিকে প্রণাম করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা যখনই শিংগা, বাঁশী, সুরবাহার, ছোট ও বড় বীণা, বড় বাঁশী ও অন্যান্য সব রকম বাজনার শব্দ শুনবেন তখনই মাটিতে উবুড় হয়ে পড়ে বাদশাহ্‌ বখতে-নাসারের স্থাপন করা সোনার মূর্তিকে সেজদা করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুনুন আপনারা, রাজার আদেশ—তূরী, বাঁশী, বীণা, মৃদঙ্গ প্রভৃতি নানা বাদ্য একসঙ্গে বেজে উঠলেই আপনারা রাজা নেবুকাডনেজারের স্থাপিত স্বর্ণমূর্তিকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম ও আরাধনা করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে মূহুর্তে শিঙা, বাঁশি, বীণা এবং অন্যান্য সমস্ত বাদ্যযন্ত্রের আওয়াজ শুনবে তখনই তোমরা আভূমি নত হবে এবং রাজার স্থাপনা করা মূর্ত্তির পূজো করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে, যখন তোমরা সিঙ্গা, বাঁশী, তারের বাদ্যযন্ত্র, বীণা এবং বড় বাঁশী ও অন্যান্য সমস্ত রকমের বাজনার শব্দ শুনবে, তখন তোমরা অবশ্যই মাটিতে উপুড় হয়ে পড়ে নবূখদনিৎসর যে মুর্ত্তিটি স্থাপন করেছেন, সেই সোনার মুর্ত্তিকে প্রণাম করবে।