Daniel 3:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সমস্ত লোক যখন শিঙ্গা, বাঁশী, বীণা, চতুস্তন্ত্রী ও পরিবাদিনী প্রভৃতি সমস্ত রকম যন্ত্রের বাজনার শব্দ শুনলো, তখন সমস্ত লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদী উবুড় হয়ে বাদশাহ্ বখতে-নাসারের স্থাপিত সোনার মূর্তিকে সেজ্দা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব প্রত্যেক বংশ, জাতি ও ভাষার মানুষগণ যখন শিঙ্গা, বাঁশি, সেতার, সুরবাহার, বীণা ও সর্বপ্রকার যন্ত্রের বাজনা শুনলেন, তারা উপুড় হলেন ও রাজা নেবুখাদনেজারের প্রতিষ্ঠিত সোনার মূর্তিকে আরাধনা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সমস্ত লোক যখন শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী ও পরিবাদিনী প্রভৃতি সর্ব্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিল, তখন সমস্ত লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদী উপুড় হইয়া রাজা নবূখদ্নিৎসরের স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সমস্ত লোক যখন শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী ও পরিবাদিনী প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিল, তখন সমস্ত লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদী উবুড় হইয়া রাজা নবূখদ্নিৎসরের স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই যখনই তারা সেই সব বাজনার শব্দ শুনল তখনই সব জাতির, দেশের ও ভাষার লোকেরা মাটিতে উবুড় হয়ে পড়ে নবূখদ্নিৎসরের স্থাপন করা সোনার মূর্তিকে প্রণাম করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই যখনই তারা সেই সব বাজনার শব্দ শুনল তখনই সব জাতির, দেশের ও ভাষার লোকেরা মাটিতে উবুড় হয়ে পড়ে বখতে-নাসারের স্থাপন করা সোনার মূর্তিকে সেজদা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব নানা জাতিবৃন্দের ও নানা ভাষাভাষী সমস্ত মানুষ তূরী, বাঁশী, বীণা ও মৃদঙ্গ ইত্যাদি বেজে ওঠার সঙ্গে সঙ্গে রাজা নেবুকাডনেজারের স্থাপিত সোনার মূর্তির সামনে ভূমিষ্ঠ হয়ে সেটির আরাধনা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই, যে মূহুর্তে শিঙা, বাঁশি, বীণা এবং অন্যান্য বাদ্যযন্ত্রের শব্দ শোনা গেল, সমস্ত দেশসমূহ ও সমস্ত ভাষাবিদগণ আভূমি নত হল এবং নবূখদনিৎসরের প্রতিষ্ঠিত মূর্ত্তির পূজা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই যখন সমস্ত লোক সিঙ্গা, বাঁশী, তারের বাদ্যযন্ত্র, বীণা এবং বড় বাঁশী ও অন্যান্য সমস্ত রকমের বাজনার শব্দ শুনল তখনই সমস্ত লোক, সমস্ত জাতি এবং সমস্ত ভাষার লোকেরা মাটিতে উপুড় হয়ে পড়ে নবূখদনিৎসর যে মুর্ত্তিটি স্থাপন করেছিলেন, সেই সোনার মূর্তিটাকে প্রণাম করল।