Daniel 4:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিছানার উপরে আমার মনের দর্শন এই; আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, দুনিয়ার মধ্যস্থলে একটি গাছ রয়েছে, তার উচ্চতা অনেক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিছানায় শুয়ে থাকা অবস্থায় আমি এসব দর্শন পেলাম: আমি তাকিয়ে দেখলাম, পৃথিবীর মাঝখানে আমার সামনে একটি গাছ, যা ছিল উচ্চতায় প্রকাণ্ড।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শয্যার উপরে আমার মনের দর্শন এই; আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ পৃথিবীর মধ্যস্থলে এক বৃক্ষ রহিয়াছে, তাহা উচ্চে বৃহৎ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শয্যার উপরে আমার মনের দর্শন এই; আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, পৃথিবীর মধ্যস্থলে এক বৃক্ষ রহিয়াছে, তাহা উচ্চে বৃহৎ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিছানায় শুয়ে আমি এই দর্শন দেখেছিলাম। আমি তাকিয়ে দেখলাম একটা গাছ পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছে; সেটা খুবই উঁচু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিছানায় শুয়ে আমি এই দর্শন দেখেছিলাম। আমি তাকিয়ে দেখলাম একটা গাছ দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছে; সেটা খুবই উঁচু।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঘুমের মধ্যে দেখলাম, পৃথিবীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি প্রকাণ্ড বৃক্ষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন আমি বিছানায় শুয়েছিলাম তখন আমি এই স্বপ্ন দর্শন করেছিলাম: পৃথিবীর কেন্দরে আমি একটি গাছকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম যেটি খুব উঁচু ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিছানায় শুয়ে আমি আমার মনে এই দর্শন দেখেছিলাম। আমি তাকিয়ে দেখলাম পৃথিবীর মাঝখানে একটা গাছ দাঁড়িয়ে আছে; তা খুবই উঁচু।