Daniel 4:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই গাছটি বৃদ্ধি পেয়ে সুদৃঢ় ও উচ্চতায় আকাশ ছোঁয়া হল, সমস্ত দুনিয়ার প্রান্ত পর্যন্ত দৃশ্যমান হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাছটি ক্রমাগত বেড়ে বৃহৎ ও শক্তিশালী হয়ে উঠল, উচ্চতায় আকাশ ছুঁল এবং পৃথিবীর সব প্রান্ত পর্যন্ত দৃশ্যমান হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই বৃক্ষ বৃদ্ধি পাইয়া বলবান ও উচ্চতায় গগনস্পর্শী হইল, সমস্ত পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত দৃশ্যমান হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই বৃক্ষ বৃদ্ধি পাইয়া বলবান ও উচ্চতায় গগনস্পর্শী হইল, সমস্ত পৃথিবীর প্রান্ত পর্যন্ত দৃশ্যমান হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাছটা বেড়ে উঠে বিরাট ও শক্তিশালী হল এবং তার মাথাটা গিয়ে আকাশ ছুঁলো; পৃথিবীর শেষ সীমা থেকেও গাছটা দেখা যাচ্ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাছটা বেড়ে উঠে বিরাট ও শক্তিশালী হল এবং তার মাথাটা গিয়ে আকাশ ছুঁলো; দুনিয়ার শেষ সীমা থেকেও গাছটা দেখা যাচ্ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্রমে সেটা আরও বাড়তে লাগল। বাড়তে বাড়তে হয়ে উঠল গগনস্পর্শী। পৃথিবীর যে কোন জায়গা থেকে দেখতে পাওয়া যায় তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাছটি দীর্ঘ ও মজবুত হয়ে বেড়ে উঠেছিল ও তার উপরিভাগ আকাশকে স্পর্শ করেছিল| পৃথিবীর যে কোন স্থান থেকে গাছটিকে দেখা যেতে পারত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গাছটা বেড়ে উঠল এবং শক্তিশালী হয়ে উঠল। তার মাথাটা গিয়ে আকাশমণ্ডল স্পর্শ করল এবং এটিকে পৃথিবীর শেষ সীমা থেকেও দেখা যাচ্ছিল।