Daniel 4:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার সুন্দর সুন্দর পাতা ও অনেক ফল ছিল, তার মধ্যে সকলের জন্য খাদ্য ছিল; তার নিচে মাঠের পশুগুলো ছায়া পেত, তার ডালে আসমানের পাখিরা বাস করতো এবং সমস্ত প্রাণী তা থেকে খাদ্য পেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার সুন্দর পাতা ছিল ও পর্যাপ্ত ফল ছিল এবং তার মধ্যে সকলের আহার ছিল। মাঠের বন্যপশুরা এই গাছের তলায় আশ্রয় খুঁজে পেল এবং পাখিরা ডালপালায় বাস করল; সকল প্রাণী এই গাছটি থেকে খাবার পেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার সুন্দর সুন্দর পত্র ও বিস্তর ফল ছিল; তাহার মধ্যে সকলের জন্য খাদ্য ছিল; তাহার তলে মাঠের পশুগণ ছায়া প্রাপ্ত হইত, তাহার শাখায় আকাশের পক্ষিগণ বাস করিত, এবং সমস্ত প্রাণী তাহা হইতে খাদ্য পাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার সুন্দর সুন্দর পত্র ও বিস্তর ফল ছিল, তাহার মধ্যে সকলের জন্য খাদ্য ছিল; তাহার তলে মাঠের পশুগণ ছায়া প্রাপ্ত হইত, তাহার শাখায় আকাশের পক্ষিগণ বাস করিত, এবং সমস্ত প্রাণী তাহা হইতে খাদ্য পাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পাতাগুলো ছিল সুন্দর ও ফল ছিল প্রচুর এবং তা থেকে সকলেই খাবার পেত। তার নীচে মাঠের পশুরা আশ্রয় পেত এবং আকাশের পাখীরা তার ডালে বাস করত; সমস্ত প্রাণীই তা থেকে খাবার পেত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পাতাগুলো ছিল সুন্দর ও ফল ছিল প্রচুর এবং তা থেকে সকলেই খাবার পেত। তার নীচে মাঠের পশুরা আশ্রয় পেত এবং আকাশের পাখীরা তার ডালে বাস করত; সমস্ত প্রাণীই তা থেকে খাবার পেত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাছের পাতাগুলি ভারী সুন্দর। ফলের ভারে নুয়ে পড়ছে ডালপালা। বিশ্বচরাচর সে ফল খেয়েও ফুরাতে পারে না। গাছের ছায়ায় বন্যপশু বিশ্রাম করছে। পাখিরা ডালে ডালে বাসা বেঁধেছে। পৃথিবীর সকলে সে গাছ থেকে আহার সংগ্রহ করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাছের পাতাগুলি ছিল সুন্দর ও গাছটি সুস্বাদু ফলে ভরে ছিল যা সকলকে পর্যাপ্ত পরিমাণে আহার জোগান দিত| বন্য প্রাণীরা সেই গাছের তলায় আশ্রয় নিয়েছিল এবং পাখীরা তার ডালে বাসা বেঁধে ছিল| প্রতিটি প্রাণী এই গাছ থেকে তার খাদ্য পেত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পাতাগুলো ছিল খুবই সুন্দর ও সেটার প্রচুর ফল ছিল এবং তার মধ্যে সবার জন্য খাবার ছিল। বন্য পশুরা তার নীচে ছায়া খুঁজে পেত এবং আকাশের পাখিরা তার ডালে বাস করত; সমস্ত প্রাণীই তা থেকে খাবার পেত।