Daniel 4:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি উচ্চৈঃস্বরে এই কথা বললেন, গাছটি কেটে ফেল, এর ডাল কেটে ফেল, এর পাতা ঝেড়ে ফেল এবং এর ফল ছড়িয়ে দাও; এর তলা থেকে পশুগুলো ও এর ডাল থেকে পাখিরা চলে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি জোর গলায় ঘোষণা করলেন: ‘গাছটি কেটে ফেলো ও তার ডালপালাগুলি ছেঁটে দাও, পাতাগুলি ঝেড়ে ফেলো এবং ফলগুলি ছড়িয়ে-ছিটিয়ে দাও। এই গাছের আশ্রয় থেকে পশুরা এবং ডালপালা থেকে পাখিরা পালিয়ে যাক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি উচ্চৈঃস্বরে এই কথা কহিলেন, বৃক্ষটী ছেদন কর, উহার শাখা কাটিয়া ফেল, উহার পত্র ঝাড়িয়া ফেল, এবং উহার ফল ছড়াইয়া দেও; উহার তল হইতে পশুগণ ও উহার শাখা হইতে পক্ষিগণ চলিয়া যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি উচ্চৈঃস্বরে এই কথা কহিলেন, বৃক্ষটি ছেদন কর, উহার শাখা কাটিয়া ফেল, উহার পত্র ঝাড়িয়া ফেল, এবং উহার ফল ছড়াইয়া দেও; উহার তল হইতে পশুগণ ও উহার শাখা হইতে পক্ষিগণ চলিয়া যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি জোর গলায় বললেন, ‘গাছটা কেটে ফেল ও তার ডালগুলো ছেঁটে ফেলে দাও; তার পাতাগুলো ঝেড়ে ফেল এবং ফলগুলো ছড়িয়ে দাও। তার তলা থেকে পশুরা ও ডালপালা থেকে পাখীরা পালিয়ে যাক,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি জোর গলায় বললেন, ‘গাছটা কেটে ফেল ও তার ডালগুলো ছেঁটে ফেলে দাও; তার পাতাগুলো ঝেড়ে ফেল এবং ফলগুলো ছড়িয়ে দাও। তার তলা থেকে পশুরা ও ডালপালা থেকে পাখীরা পালিয়ে যাক,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেনঃ গাছটিকে কেটে ফেলা হোক, ডালপালা কেটে দাও, পাতাগুলি সব ছেঁটে ফেল, তার সব ফল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হোক। কোন পশুপাখি এ গাছের আশ্রয়ে আর থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি চিৎকার করে বললেন, ‘গাছটি কেটে ফেল এবং এর ডালগুলিও কেটে ফেল| এর সমস্ত পাতা খসিযে দাও ও ফলগুলিকে ছড়িয়ে ফেলে দাও| যে সমস্ত পশুরা গাছের তলায় রয়েছে তারা পালিয়ে যাবে আর গাছের ডালে যে পাখীরা রয়েছে তারা উড়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি উঁচু স্বরে এই কথা বললেন, ‘গাছটা কেটে ফেল এবং তার ডালগুলো কেটে দাও; তার পাতাগুলো ছেঁটে ফেল এবং তার ফলগুলো ছড়িয়ে দাও। তার তলা থেকে পশুরা পালিয়ে যাক ও ডালপালা থেকে পাখিরা উড়ে যাক,