Daniel 4:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই বার্তা প্রহরীবর্গের হুকুমে ও এই বিষয়টি পবিত্রগণের কথায় দেওয়া হল; অভিপ্রায় এই, যেন জীবিত লোকেরা জানতে পারে যে, মানুষের রাজ্যে সর্বশক্তিমান আল্লাহ্ কর্তৃত্ব করেন, যাকে তা দিতে ইচ্ছা করেন, তাকে তা দেন ও মানুষের মধ্যে অতি নিচ ব্যক্তিকে তার উপরে নিযুক্ত করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এই সিদ্ধান্ত দূতদের মাধ্যমে ঘোষিত হল, পবিত্র ব্যক্তিগণ এই রায় ঘোষণা করলেন, যেন সব জীবিত মানুষ জানতে পারে যে পরাৎপর ঈশ্বর পৃথিবীর সব রাজ্যের উপর সার্বভৌম এবং যে ব্যক্তিকে চান তার হাতে তিনি সেই রাজত্বভার অর্পণ করেন এবং ঈশ্বর এই রাজ্যগুলি শাসনের জন্য বিনয়ী লোকেদের মনোনীত করেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই বার্ত্তা প্রহরীবর্গের আদেশে, ও এই বিষয়টী পবিত্রগণের কথায় দত্ত হইল; অভিপ্রায় এই, যেন জীবিত লোকেরা জানিতে পারে যে, মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্ত্তৃত্ব করেন, যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন, তাহাকে তাহা দেন, ও মনুষ্যদের মধ্যে অতি নীচ ব্যক্তিকে তাহার উপরে নিযুক্ত করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই বার্তা প্রহরিবর্গের আদেশে, ও এই বিষয়টি পবিত্রগণের কথায় দত্ত হইল; অভিপ্রায় এই, যেন জীবিত লোকেরা জানিতে পারে যে, মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন, যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন, তাহাকে তাহা দেন, ও মনুষ্যদের মধ্যে অতি নীচ ব্যক্তিকে তাহার উপরে নিযুক্ত করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ ‘যে রায় দেওয়া হল তা পাহারাদারেরা, অর্থাৎ পবিত্র দূতেরা ঘোষণা করছেন, যাতে জীবিত লোকেরা জানতে পারে যে, মানুষের রাজ্যগুলোর উপরে মহান ঈশ্বরই কর্তৃত্ব করেন এবং তিনি যাকে খুশী তাকে রাজ্য দান করেন ও মানুষের মধ্যে সবচেয়ে যে নীচু তাকেই তার উপরে বসান।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘যে রায় দেওয়া হল তা পাহারাদারেরা, অর্থাৎ পবিত্র ফেরেশতারা ঘোষণা করছেন, যাতে জীবিত লোকেরা জানতে পারে যে, মানুষের রাজ্যগুলোর উপরে আল্লাহ্তা’লা কর্তৃত্ব করেন এবং তিনি যাকে খুশী তাকে রাজ্য দান করেন ও মানুষের মধ্যে সবচেয়ে যে নীচু তাকেই তার উপরে বসান।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সতর্ক প্রহরায় রত স্বর্গদূতদের এই সিদ্ধান্ত। অতএব প্রত্যেক মানুষ এই কথা জেনে রাখুক যে পৃথিবীর সব রাজ্য ও শাসনক্ষমতা সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কর্তৃত্বাধীন। তিনি যাকে ভাল মনে করেন তার উপর এই সবের কর্তৃত্বভার অর্পণ করেন—সে ব্যক্তি যত নগণ্যই হোক না কেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পবিত্র দূত এই শাস্তিটি ঘোষণা করলেন| কেন? যাতে পৃথিবীর সমস্ত লোক জানতে পারে যে, পরাৎপর, মানবজাতির রাজত্বগুলির ওপর শাসন করেন| ঈশ্বর যে ব্যক্তিকে চান তাকে সেই রাজত্ব দেন| এবং ঈশ্বর বিনয়ী লোকদের এই রাজ্যগুলির শাসনের জন্য মনোনীত করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই বার্তা সেই বার্তাবাহকের মাধ্যমেই দেওয়া হয়েছে, এই বিষয়টি সেই পবিত্র জনই ঘোষণা করছেন, যেন জীবিত লোকেরা জানতে পারে যে, লোকেদের রাজ্যগুলোর উপরে মহান সর্বশক্তিমান ঈশ্বরই রাজত্ব করেন এবং সেই রাজ্যগুলির উপরে তিনি যাকে ইচ্ছা তাকে বসান, এমনকি মানুষের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র ব্যক্তিকে তার উপরে বসান।’