Daniel 4:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বাদশাহ্‌ বখতে-নাসার এই স্বপ্ন দেখেছি; এখন হে বেল্টশৎসর, তুমি তাৎপর্য বল, কেননা আমার রাজ্যস্থ কোন বিদ্বান আমাকে এর তাৎপর্য বলতে পারে না, কিন্তু তুমি বলতে পার, কেননা তোমার অন্তরে পবিত্র দেবতাদের রূহ্‌ আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি, রাজা নেবুখাদনেজার এই স্বপ্নই দেখেছিলাম। এখন, বেল্টশৎসর, আমাকে এর মানে কি তা বুঝিয়ে বলো কেননা আমার রাজ্যের কোনো জ্ঞানী এর মানে আমাকে ব্যাখ্যা করতে পারে না। কিন্তু তুমি পারবে, কারণ পবিত্র দেবতাদের আত্মা তোমার মধ্যে উপস্থিত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি রাজা নবূখদ্‌নিৎসর এই স্বপ্ন দেখিয়াছি; এখন হে বেল্টশৎসর, তুমি তাৎপর্য্য বল, কেননা আমার রাজ্যস্থ কোন বিদ্বান্‌ আমাকে তাৎপর্য্য বলিতে পারে না, কিন্তু তুমি বলিতে পার, কেননা তোমার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি রাজা নবূখদ্‌নিৎসর এই স্বপ্ন দেখিয়াছি; এখন হে বেল্টশৎসর, তুমি তাৎপর্য বল, কেননা আমার রাজ্যস্থ কোন বিদ্বান আমাকে তাৎপর্য বলিতে পারে না, কিন্তু তুমি বলিতে পার, কেননা তোমার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এটা সেই স্বপ্ন যা আমি রাজা নবূখদ্‌নিৎসর দেখেছি। এখন হে বেল্টশৎসর, তুমি বল এর অর্থ কি? আমার রাজ্যের কোন পরামর্শদাতাই এর অর্থ আমাকে বলে দিতে পারে নি; কিন্তু তুমি পারবে, কারণ তোমার মধ্যে পবিত্র এমন কিছু রয়েছে যা এই পৃথিবীর নয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এটা সেই স্বপ্ন যা আমি বাদশাহ্‌ বখতে-নাসার দেখেছি। এখন হে বেল্টশৎসর, তুমি বল এর অর্থ কি? আমার রাজ্যের কোন পরামর্শদাতাই এর অর্থ আমাকে বলে দিতে পারে নি; কিন্তু তুমি পারবে, কারণ তোমার মধ্যে পবিত্র এমন কিছু রয়েছে যা এই দুনিয়ার নয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা নেবুকাডনেজার বললেন, এই হল আমার স্বপ্ন। বেল্টশৎসর, আমাকে স্বপ্নটির অর্থ বুঝিয়ে দিল। রাজ-উপদেষ্টাদের কেউই পারেন নি এর অর্থ ব্যাখ্যা করতে। কিন্তু আপনি পারবেন কারণ দৈব আত্মা আপনার অন্তরে অবস্থান করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এইগুলোই আমি, নবূখদনিৎ‌সর আমার স্বপ্নে দেখেছিলাম| এখন বেলটশত্‌সর আমাকে বল এর অর্থ কি| আমার রাজ্যে কোন জ্ঞানী মানুষই এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন নি| কিন্তু বেলটশত্‌সর, তুমি এর ব্যাখ্যা দিতে পারবে কারণ তোমার মধ্যে পবিত্র দেবতাদের আত্মা রয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি, রাজা নবূখদনিৎসর, যে এই স্বপ্ন দেখেছি। এখন তুমি, হে বেল্টশৎসর, তুমি আমাকে এর অর্থ বল, কারণ আমার রাজ্যের এমন কোন জ্ঞানী লোক নেই যে আমার জন্য এর অর্থ বলতে পারে। কিন্তু তুমি পারবে, কারণ তোমার মধ্যে পবিত্র দেবতাদের আত্মা আছে।”