Daniel 4:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দানিয়াল, যাঁর নাম বেল্টশৎসর, কিছু সময় স্তম্ভিত হয়ে রইলেন, ভাবনাতে ভীষণ ভয় পেলেন। বাদশাহ্ বললেন, হে বেল্টশৎসর, সেই স্বপ্ন ও তার তাৎপর্যে তুমি ভয় পেয়ো না। বেল্টশৎসর জবাবে বললেন, হে আমার প্রভু, এই স্বপ্ন আপনার দুশমনদের প্রতি ঘটুক ও এর তাৎপর্য আপনার বিপক্ষ লোকদের প্রতি ঘটুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দানিয়েল, যাকে বেল্টশৎসর বলা হত, কিছুক্ষণের জন্য খুব হতবুদ্ধি হয়ে রইল; স্বপ্নের মানে তাকে আতঙ্কিত করল। তাই রাজা বললেন, “বেল্টশৎসর, এই স্বপ্ন বা তার অর্থ যেন তোমাকে ভীত না করে।” বেল্টশৎসর উত্তর দিলেন, “হে আমার প্রভু, শুধু যদি এই স্বপ্ন আপনার পরিবর্তে আপনার শত্রুদের উপর বর্তাত ও এর অর্থ আপনার বিপক্ষের প্রতি ঘটত!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দানিয়েল, যাঁহার নাম বেল্টশৎসর, কিয়ৎকাল স্তম্ভিত হইয়া রহিলেন, ভাবনাতে বিহ্বল হইলেন। রাজা কহিলেন, হে বেল্টশৎসর, সেই স্বপ্ন ও তাহার তাৎপর্য্য তোমাকে বিহ্বল না করুক। বেল্টশৎসর উত্তর করিলেন, হে আমার প্রভু, এই স্বপ্ন আপনার শত্রুগণের প্রতি ঘটুক, ও ইহার তাৎপর্য্য আপনার বিপক্ষ লোকদের প্রতি ঘটুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দানিয়েল, যাঁহার নাম বেল্টশৎসর, কিয়ৎকাল স্তম্ভিত হইয়া রহিলেন, ভাবনাতে বিহ্বল হইলেন। রাজা কহিলেন, হে বেল্টশৎসর, সেই স্বপ্ন ও তাহার তাৎপর্য তোমাকে বিহ্বল না করুক। বেল্টশৎসর উত্তর করিলেন, হে আমার প্রভু, এই স্বপ্ন আপনার শত্রুগণের প্রতি ঘটুক, ও ইহার তাৎপর্য আপনার বিপক্ষ লোকদের প্রতি ঘটুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দানিয়েল, অর্থাৎ বেল্টশৎসর স্বপ্নের কথা চিন্তা করে ভয় পেল এবং কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে রইল। এতে রাজা বললেন, “হে বেল্টশৎসর, স্বপ্ন কিম্বা তার অর্থ তোমাকে চিন্তিত না করুক।” বেল্টশৎসর উত্তর দিলেন, “হে আমার প্রভু, এই স্বপ্ন এবং তার অর্থ আপনার শত্রুদের উপর ঘটুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দানিয়াল, অর্থাৎ বেল্টশৎসর স্বপ্নের কথা চিন্তা করে ভয় পেল এবং কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে রইল। এতে বাদশাহ্ বললেন, “হে বেল্টশৎসর, স্বপ্ন কিংবা তার অর্থ তোমাকে চিনি-ত না করুক।” বেল্টশৎসর জবাব দিলেন, “হে হুজুর, এই স্বপ্ন এবং তার অর্থ আপনার শত্রুদের উপর ঘটুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দানিয়েল এই স্বপ্নের কথা শুনে আতঙ্কে বোবা হয়ে গেলেন। রাজা বললেন, বেল্টশৎসর, স্বপ্ন ও তার অর্থ বুঝে বিহ্বল হবেন না। বেল্টশৎসর বললেন, মহারাজ, এ স্বপ্ন ও স্বপ্নের বার্তা আপনার শত্রুদের উপর প্রযোজ্য হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দানিয়েল অল্প ক্ষণের জন্য চুপ করে রইলেন| তিনি যা ভাবছিলেন তাতে তিনি উদ্বিগ্ন হলেন| তাই রাজা বললেন, “বেলটশত্সর, স্বপ্নটি এবং তার অর্থ বলতে ভয় পেয়ো না|” তখন বেলটশত্সর রাজাকে উত্তর করল, “স্বপ্নটি যেন আপনার শত্রুদের বিষয়ে হয়| আর এর অর্থও যেন হয় তাদের জন্য যারা আপনার বিপক্ষে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দানিয়েল, যার নাম বেল্টশৎসর ছিল, কিছুক্ষণের জন্য হতভম্ভ হয়ে গেলেন এবং তাঁর চিন্তা তাঁকে প্রচণ্ডভাবে চিন্তিত করে তুলল। রাজা বললেন, “হে বেল্টশৎসর, স্বপ্ন অথবা তার অর্থ তোমাকে চিন্তিত না করুক।” বেল্টশৎসর উত্তর দিয়ে বললেন, “আমার প্রভু, এই স্বপ্ন তাদের জন্য হোক যারা আপনাকে ঘৃণা করে এবং এর অর্থ আপনার শত্রুদের প্রতি ঘটুক।