Daniel 4:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সর্বশক্তিমান আল্লাহ্ আমার পক্ষে যেসব চিহ্ন-কাজ ও অলৌকিক কজ করেছেন, তা আমি আনন্দিত হয়েই তোমাদের জানাতে ইচ্ছা করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরাৎপর ঈশ্বর আমার জন্য যে অলৌকিক চিহ্ন ও আশ্চর্য কাজ করেছেন তা সব তোমাদের জানানো আমি উচিত মনে করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের মহতী শান্তি হউক। পরাৎপর ঈশ্বর আমার পক্ষে যে সকল চিহ্ন-কার্য্য ও আশ্চর্য্য কার্য্য সাধন করিয়াছেন, তাহা আমি প্রচার করা বিহিত বুঝিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের মহতী শান্তি হউক। পরাৎপর ঈশ্বর আমার পক্ষে যে সকল চিহ্ন-কার্য ও আশ্চর্য কার্য সাধন করিয়াছেন, তাহা আমি প্রচার করা বিহিত বুঝিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহান ঈশ্বর আমার জন্য যে সব চিহ্ন-কাজ ও আশ্চর্য কাজ করেছেন তা আমি খুশী হয়েই তোমাদের জানাচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্তা’লা আমার জন্য যে সব অলৌকিক চিহ্ন ও কুদরতি দেখিয়েছেন তা আমি খুশী হয়েই তোমাদের জানাচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর আমাকে তাঁর যে অলৌকিক ক্রিয়াকর্ম দেখিয়েছেন সেগুলি তোমাদের জানাতে চাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরাৎপর ঈশ্বর আমার জন্য যে চমৎকার ও আশ্চর্য্য সব কাজ করেছেন তা আমি তোমাদের কাছে বলতে পেরে খুশী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহান সর্বশক্তিমান ঈশ্বর আমার জন্য যে সব চিহ্ন ও আশ্চর্য্য কাজ করেছেন তা তোমাদের জানানো আমি ভালো বলে মনে করলাম।