Daniel 4:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনি যে গাছটি দেখেছেন, যা বৃদ্ধি পেল, বলবান হয়ে উঠলো, যার উচ্চতা আসমান পর্যন্ত পৌঁছাল ও সারা দুনিয়াতে দৃশ্যমান হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে গাছটি আপনি দেখেছিলেন, যা বৃদ্ধি পেয়েছিল ও শক্তিশালী হয়েছিল, যার উচ্চতা আকাশ ছুঁয়েছিল, সমস্ত পৃথিবীতে দৃশ্যমান হয়ে উঠেছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনি যে বৃক্ষটী দেখিয়াছেন, যাহা বৃদ্ধি পাইল, বলবান হইয়া উঠিল, যাহার উচ্চতা আকাশ পর্য্যন্ত পৌঁছিল, ও যাহা সমস্ত পৃথিবীতে দৃশ্যমান হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনি যে বৃক্ষটি দেখিয়াছেন, যাহা বৃদ্ধি পাইল, বলবান হইয়া উঠিল, যাহার উচ্চতা আকাশ পর্যন্ত পৌঁছিল, ও যাহা সমস্ত পৃথিবীতে দৃশ্যমান হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি যে গাছটা দেখেছিলেন, যেটা বিরাট ও শক্তিশালী হয়ে উঠেছিল, যার মাথা আকাশ ছুঁয়েছিল ও যেটা পৃথিবীর সবাই দেখতে পেয়েছিল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি যে গাছটা দেখেছিলেন, যেটা বিরাট ও শক্তিশালী হয়ে উঠেছিল, যার মাথা আকাশ ছুঁয়েছিল ও যেটা দুনিয়ার সবাই দেখতে পেয়েছিল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি যে গাছটি দেখেছিলেন সেটি এত বড় যে জগতের সব জায়গা থেকে সেটিকে দেখা যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি স্বপ্নে একটি গাছ দেখেছিলেন| সেই গাছ মজবুত ও বিশাল হয়ে বেড়ে উঠেছিল এবং তার মাথা ছুঁয়ে গিয়েছিল আকাশকে| একে পৃথিবীর যে কোন স্থান থেকে দেখা যাচ্ছিল| এতে ছিল সুন্দর পাতা ও প্রচুর ফলের সম্ভার| এর ফল থেকে সবাই প্রচুর খাদ্যও পাচ্ছিল| এটা ছিল বন্য জন্তুদের বাসা ও এর ডালে ছিল পাখীর বাসা| এটাই ছিল সেই গাছ যা আপনি দেখেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনি যে গাছটা দেখেছিলেন, যেটা বিরাট ও শক্তিশালী হয়ে উঠেছিল এবং যার মাথা আকাশ ছুঁয়েছিল এবং যেটা পৃথিবীর শেষ প্রান্ত থেকেও দেখতে পাওয়া যেত,