Daniel 4:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বাদশাহ্, সেই গাছ আপনি; আপনি বৃদ্ধি পেয়েছেন, বলবান হয়ে উঠেছেন, আপনার মহিমা বৃদ্ধি পেয়েছে, আসমান পর্যন্ত পৌঁছেছে এবং আপনার কর্তৃত্ব দুনিয়ার প্রান্ত পর্যন্ত ব্যাপৃত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে মহারাজ, আপনিই সেই গাছ! আপনি মহান এবং শক্তিশালী হয়েছেন; আপনার গৌরব বৃদ্ধি পেয়ে আকাশ ছুঁয়েছে এবং আপনার আধিপত্য পৃথিবীর দূরদূরান্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনি বৃদ্ধি পাইয়াছেন, বলবান হইয়া উঠিয়াছেন, আপনার মহিমা বৃদ্ধি পাইয়াছে, আকাশ পর্য্যন্ত পৌঁছিয়াছে, এবং আপনার কর্ত্তৃত্ব পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত ব্যাপিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে রাজন্, সেই বৃক্ষ আপনি; আপনি বৃদ্ধি পাইয়াছেন, বলবান হইয়া উঠিয়াছেন, আপনার মহিমা বৃদ্ধি পাইয়াছে, আকাশ পর্যন্ত পৌঁছিয়াছে, এবং আপনার কর্তৃত্ব পৃথিবীর প্রান্ত পর্যন্ত ব্যাপিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি, হে মহারাজ, আপনিই সেই গাছ। আপনি মহান ও বলবান হয়েছেন; আপনার শক্তি বেড়ে গিয়ে আকাশ পর্যন্ত পৌঁছেছে এবং আপনার রাজ্য পৃথিবীর শেষ সীমা পর্যন্ত ছড়িয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি, হে মহারাজ, আপনিই সেই গাছ। আপনি মহান ও বলবান হয়েছেন; আপনার শক্তি বেড়ে গিয়ে আকাশ পর্যন্ত পৌঁছেছে এবং আপনার রাজ্য দুনিয়ার শেষ সীমা পর্যন্ত ছড়িয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহারাজ, আপনিই সেই মহীরূহ, সুদীর্ঘ ও সতেজ। আকাশছোঁয়া আপনার মহিমা, জগৎজোড়া আপনার আধিপত্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহারাজ আপনি হলেন সেই গাছ| আপনি মহান ও শক্তিশালী হয়ে উঠেছেন| আপনিই সেই দীর্ঘকায়় গাছ যার মাথা আকাশ ছোঁয়া আর আপনার ক্ষমতা পৃথিবীর দূর-দূরান্তে পৌঁছেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই গাছ আপনিই, মহারাজ, আপনিই সেই যিনি প্রচণ্ড শক্তিশালী হয়েছেন। আপনার মহিমা বৃদ্ধি পেয়েছে এবং আকাশ পর্যন্ত পৌঁছেছে এবং আপনার কর্তৃত্ব পৃথিবীর শেষ সীমা পর্যন্ত পৌঁছেছে।