Daniel 4:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বাদশাহ্‌, এর তাৎপর্য এই; আর আমার মালিক বাদশাহ্‌র উপরে যা এসেছে, তা সর্বশক্তিমানেরই নিরূপণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মহারাজ, স্বপ্নের মানে এই এবং পরাৎপর ঈশ্বর আমার প্রভু মহারাজের বিরুদ্ধে এই আদেশ জারি করেছেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে রাজন্‌, ইহার তাৎপর্য্য এই; আর আমার প্রভু মহারাজের উপরে যাহা আসিয়াছে, তাহা পরাৎপরেরই নিরূপণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে রাজন্‌, ইহার তাৎপর্য এই; আর আমার প্রভু মহারাজের উপরে যাহা আসিয়াছে, তাহা পরাৎপরেরই নিরূপণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মহারাজ, আমি এখন যা বলছি তা হল আমার প্রভু মহারাজের স্বপ্নের অর্থ এবং তাঁর বিরুদ্ধে মহান ঈশ্বরের রায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মহারাজ, আমি এখন যা বলছি তা হল আমার প্রভু মহারাজের স্বপ্নের অর্থ এবং তাঁর বিরুদ্ধে আল্লাহ্‌তা’লার রায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহারাজ, এই ঘোষণার মধ্যেই রয়েছে আপনার ভাবী জীবনের ঘটনাবলীর সঙ্কেত। প্রভু পরমেশ্বর ঘোষণা করেছেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মহারাজ এই হল আপনার স্বপ্নের অর্থ| পরাৎ‌‌পরের আজ্ঞা অনুসারে আপনার সঙ্গে এগুলি ঘটবে:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহারাজ, এটিই হল স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রভু মহারাজ, এটি মহান সর্বশক্তিমান ঈশ্বরের একটি আদেশ যা আপনার কাছে এসেছে।