Daniel 4:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গাছটির মূলের কাণ্ড রাখার হুকুম দেওয়া হয়েছিল; সুতরাং আপনি যখন জানতে পাবেন যে, বেহেশতই কর্তৃত্ব করে, তখন আপনার হাতে আপনার রাজত্ব ফিরিয়ে আনা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আদেশ অনুযায়ী মূলকাণ্ড ও শিকড় অক্ষত রাখার অর্থ হল যে, আপনি যখন স্বর্গের কর্তৃত্বের কথা স্বীকার করবেন, তখন আপনার রাজত্ব আপনাকে ফিরিয়ে দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বৃক্ষমূলের কাণ্ড রাখিবার আজ্ঞা প্রদত্ত হইয়াছিল; সুতরাং আপনি যখন জানিতে পাইবেন যে, স্বর্গই কর্ত্তৃত্ব করে, তখন আপনার হস্তে আপনার রাজত্ব স্থির হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বৃক্ষমূলের কাণ্ড রাখিবার আজ্ঞা প্রদত্ত হইয়াছিল; সুতরাং আপনি যখন জানিতে পাইবেন যে, স্বর্গই কর্তৃত্ব করে, তখন আপনার হস্তে আপনার রাজত্ব স্থির হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিকড় সুদ্ধ গাছটার গোড়া রেখে দেওয়ার আদেশের মানে হল, আপনি যখন মেনে নেবেন যে, স্বর্গের ঈশ্বরই কর্তৃত্ব করেন তখন আপনার রাজ্য আপনাকে ফিরিয়ে দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিকড়সুদ্ধ গাছটার গোড়া রেখে দেওয়ার হুকুমের মানে হল, আপনি যখন মেনে নেবেন যে, বেহেশতের আল্লাহ্ কর্তৃত্ব করেন তখন আপনার রাজ্য আপনাকে ফিরিয়ে দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আদেশ হল, গুঁড়িটি যেমন আছে তেমনি থাক। এর অর্থ: আপনি যখন স্বীকার করবেন ঈশ্বরই জগতের প্রকৃত অধিপতি, তখনই আপনি আবার ফিরে পাবেন আপনার রাজত্ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কাণ্ড এবং শিকড়গুলিকে মাটিতে রেখে দেওয়ার আজ্ঞার অর্থ হল: আপনার রাজ্য আপনারই থাকবে| এটা হবে তখন যখন আপনি জানবেন যে পরাৎপর লোকদের চেয়ে অনেক বেশী ক্ষমতাশালী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন শিকড় সুদ্ধ গাছটার গোড়া রেখে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল, সেই ভাবেই আপনার রাজ্য আপনাকে ফিরিয়ে দেওয়া হবে যখন আপনি মেনে নেবেন যে, স্বর্গের ঈশ্বরই কর্তৃত্ব করেন।