Daniel 4:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই সমস্তই বাদশাহ্‌ বখতে-নাসারের উপর ঘটলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসবই রাজা নেবুখাদনেজারের জীবনে ঘটেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সমস্তই রাজা নবূখদ্‌নিৎসরে ফলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সমস্তই রাজা নবূখদ্‌নিৎসরে ফলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সমস্তই রাজা নবূখদ্‌নিৎসরের উপর ঘটল। বারো মাস পরে তিনি যখন বাবিলের রাজবাড়ীর ছাদে বেড়াচ্ছিলেন তখন বললেন, “আমার মহাশক্তির দ্বারা এবং আমার জাঁকজমকের গৌরব প্রকাশের জন্য রাজধানী হিসাবে যেটা আমি তৈরী করেছি এ কি সেই মহান বাবিল নয়?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সমস্তই বাদশাহ্‌ বখতে-নাসারের উপর ঘটল। বারো মাস পরে তিনি যখন ব্যাবিলনের রাজবাড়ীর ছাদে বেড়াচ্ছিলেন তখন বললেন, “আমার মহাশক্তির দ্বারা এবং আমার জাঁকজমকের গৌরব প্রকাশের জন্য রাজধানী হিসাবে যেটা আমি তৈরী করেছি এ কি সেই মহান ব্যাবিলন নয়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নেবুকাডনেজারের জীবনে একদিন এই সব কিছুই সত্য হয়ে উঠেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এগুলো সবই নবূখদনিৎ‌সরের বিষয়ে ফলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সমস্তই রাজা নবূখদনিৎসরের প্রতি ঘটল।