Daniel 4:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহা! তাঁর চিহ্ন-কাজগুলো কেমন মহৎ! তাঁর অলৌকিক কাজগুলো কেমন পরাক্রমশালী! তাঁর রাজ্য অনন্তকালীন রাজ্য ও তাঁর কর্তৃত্ব পুরুষানুক্রমে স্থায়ী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর চিহ্নসকল কত মহান, তাঁর আশ্চর্য কাজসকল কত শক্তিশালী! তাঁর রাজ্য চিরস্থায়ী রাজ্য; তাঁর আধিপত্য যুগ থেকে যুগান্তরে স্থায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহা! তাঁহার চিহ্ন সকল কেমন মহৎ! তাঁহার আশ্চর্য্য কার্য্য সকল কেমন পরাক্রমশালী! তাঁহার রাজ্য অনন্তকালীন রাজ্য, ও তাঁহার কর্ত্তৃত্ব পুরুষানুক্রমে স্থায়ী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহা! তাঁহার চিহ্ন সকল কেমন মহৎ! তাঁহার আশ্চর্য কার্য সকল কেমন পরাক্রমশালী! তাঁহার রাজ্য অনন্তকালীন রাজ্য, ও তাঁহার কর্তৃত্ব পুরুষানুক্রমে স্থায়ী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর চিহ্ন-কাজগুলো কত মহান, তাঁর আশ্চর্য কাজগুলো কত শক্তিশালী! তাঁর রাজ্য অনন্তকালের রাজ্য, আর তাঁর রাজত্ব যুগের পর যুগ স্থায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর চিহ্ন-কাজগুলো কত মহান, তাঁর কুদরতি কাজগুলো কত শক্তিশালী! তাঁর রাজ্য অনন্তকালের রাজ্য, আর তাঁর রাজত্ব যুগের পর যুগ স্থায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কি অপূর্ব ঈশ্বরের অলৌকিক কাজ। তিনি দেখান আমাদের সেই পরমাশ্চর্য কর্মের মহিমা, মহাশক্তির পরিচয় বিধৃত রয়েছে তাঁর অলৌকিক কর্মের মাঝে, তিনি শাশ্বত রাজা, তাঁর রাজত্ব আনন্তকাল স্থায়ী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বহু আশ্চর্য্য সব কাজ করেছেন| ঈশ্বরের শক্তি প্রকাশ পেয়েছে বিস্ময়কর জিনিষে| ঈশ্বরের রাজ্য চিরন্তন, ঈশ্বরের শাসন পুরুষানু-ক্রমে বজায় থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর চিহ্নগুলো কত মহান, তাঁর আশ্চর্য্য কাজগুলো কত শক্তিশালী! তাঁর রাজ্য অনন্তকালের রাজ্য এবং তাঁর রাজত্ব বংশপরম্পরায় স্থায়ী।”