Daniel 4:30 — Compare Translations

6 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ এই কথা বললেন, এ কি সেই মহতী ব্যাবিলন নয়, যা আমি আমার মহাশক্তির দ্বারা ও আমার প্রতাপের মহিমার জন্য রাজধানী করার জন্য নির্মাণ করেছি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন, “এই কি সেই মহান ব্যাবিলন নয়, যা আমি আপন পরাক্রমে নিজের মহিমা প্রকাশের উদ্দেশে রাজকীয় ভবন রূপে গড়ে তুলেছি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা এই কথা কহিলেন, এ কি সেই মহতী বাবিল নয়, যাহা আমি আপন বলের প্রভাবে ও আপন প্রতাপের মহিমার্থে রাজধানী করিবার জন্য নির্ম্মাণ করিয়াছি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা এই কথা কহিলেন, এ কি সেই মহতী বাবিল নয়, যাহা আমি আপন বলের প্রভাবে ও আপন প্রতাপের মহিমার্থে রাজধানী করিবার জন্য নির্মাণ করিয়াছি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আপন মনে বললেন, অপূর্ব এই ব্যাবিলন! অনুপম আমার এই রাজধানী। আমারই হাতে গড়া। আমার বৈভব, আমারই পরাক্রমের নিদর্শনস্বরূপ আমি একে গড়ে তুলেছি। এ আমারই গৌরব ঘোষণা করে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা বললেন, “এটা কি সেই মহান ব্যাবিলন নয়, যা আমার রাজধানী হিসাবে ও আমার মহিমার জন্য আমি আমার শক্তি দিয়ে তৈরী করেছি?”