Daniel 4:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্র মুখ থেকে এই কথা বের হতে না হতেই আকাশ থেকে এই বাণী হল, হে বাদশাহ্ বখতে-নাসার! তোমাকে বলা হচ্ছে, তোমার রাজত্ব তোমা থেকে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কথাগুলি যখন তার মুখেই ছিল, স্বর্গ থেকে এক কণ্ঠস্বর ভেসে এল, “তোমার জন্য এই আদেশ জারি করা হয়েছে, রাজা নেবুখাদনেজার, তোমার রাজকীয় কর্তৃত্ব তোমার কাছে থেকে কেড়ে নেওয়া হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজার মুখ হইতে এই বাক্য নির্গত হইতে না হইতে এই আকাশবাণী হইল, হে রাজন্ নবূখদ্নিৎসর! তোমাকে বলা হইতেছে, তোমার রাজত্ব তোমা হইতে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজার মুখ হইতে এই বাক্য নির্গত হইতে না হইতে এই আকাশবাণী হইল, হে রাজন্ নবূখদ্নিৎসর! তোমাকে বলা হইতেছে, তোমার রাজত্ব তোমা হইতে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কথাগুলো তাঁর মুখে থাকতে থাকতেই স্বর্গ থেকে কেউ বললেন, “হে রাজা নবূখদ্নিৎসর, তোমাকে বলা হচ্ছে যে, তোমার রাজ্য তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কথাগুলো তাঁর মুখে থাকতে থাকতেই বেহেশত থেকে কেউ বললেন, “হে বাদশাহ্ বখতে-নাসার, তোমাকে বলা হচ্ছে যে, তোমার রাজ্য তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কথাগুলি শেষ হতে না হতেই স্বর্গ থেকে এক দৈববাণী ভেসে এল: রাজা নেবুকাডনেজার শোন, তোমার রাজক্ষমতা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর কথাগুলো যখন মুখের মধ্যেই ছিল তখন একটি কণ্ঠস্বর স্বর্গ থেকে বলল, “রাজা নবূখদনিৎসর, ঈশ্বর তোমাকে এটি বলেছেন: রাজা হিসেবে তোমার ক্ষমতা তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন রাজা সেই কথাগুলো বলছিলেন, স্বর্গ থেকে একটি কন্ঠস্বর শোনা গেল, “রাজা নবূখদনিৎসর, তোমার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়েছে যে, এই রাজ্য আর তোমার অধিকারে থাকবে না।